Advertisement
E-Paper

হাতের পাতায় ভোলেবাবার আশীর্বাদ! তালুতে চার বিশেষ চিহ্নের উপস্থিতি শিবের বরপ্রাপ্তির নির্দেশ দেয়, সেগুলি কী?

হাতের পাতায় থাকা বিভিন্ন চিহ্ন ও রেখা আমাদের চরিত্র, ভবিষ্যৎ প্রভৃতি বিষয় সম্বন্ধে কী বলে তা জানতে পারা যায় হস্তরেখাবিদ্যার মাধ্যমে। হস্তরেখাশাস্ত্র জানাচ্ছে, হাতের পাতায় কিছু চিহ্নের উপস্থিতি শিবের আশীর্বাদপ্রাপ্তির নির্দেশ দেয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২১
palmistry

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রায় প্রতি মানুষের তালুতে নানা প্রকার চিহ্ন ও রেখা দেখা যায়। কারও কম, কারও বেশি। জ্যোতিষশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হস্তরেখাবিদ্যা সে সকল বিষয় নিয়ে আলোচনা করে। হাতের পাতায় থাকা বিভিন্ন চিহ্ন ও রেখা আমাদের চরিত্র, ভবিষ্যৎ প্রভৃতি বিষয় সম্বন্ধে কী বলে তা জানতে পারা যায় হস্তরেখাবিদ্যার মাধ্যমে। হস্তরেখাশাস্ত্র জানাচ্ছে, হাতের পাতায় কিছু চিহ্নের উপস্থিতি শিবের আশীর্বাদপ্রাপ্তির নির্দেশ দেয়। বিশেষ কিছু চিহ্ন তালুতে উপস্থিত থাকা মানে আপনি শিবের বরপ্রাপ্ত। সেগুলি কী, জেনে নিন।

হাতের পাতায় থাকা কোন চিহ্নগুলি শিবের আশীর্বাদ নির্দেশ করে?

ত্রিশূল: ত্রিশূল মহাদেবের প্রতীক। হাতের পাতায় ত্রিশূলের চিহ্ন থাকা মানে সেই ব্যক্তি শিবের বরপ্রাপ্ত। বিশেষ করে, ভাগ্যরেখার উপর ত্রিশূল চিহ্ন থাকার অর্থ সৌভাগ্য বৃদ্ধি পাওয়া। এই সকল ব্যক্তি যে কাজই করতে যান, তাতেই সফল হন। সাহায্য করেন মহাদেব।

ডমরু: মহাদেবের সঙ্গে থাকা ত্রিশূলে বাঁধা থাকে একটি ডমরু। সেই ডমরু শিবের অত্যন্ত প্রিয়। তালুতে ডমরু চিহ্ন থাকা শিবের আশীর্বাদপ্রাপ্তির লক্ষণ। তবে এই চিহ্ন খুব কম মানুষের তালুতেই দেখতে পাওয়া যায়। যাঁদের থাকে, তাঁরা খুবই ভাগ্যবান হন। হাতের পাতায় ডমরুর চিহ্ন থাকা মানে সর্বদা শিবের আশীর্বাদ সঙ্গে নিয়ে চলা। বিপদ এঁদের নাকের পাশ থেকে বেরিয়ে যায়, ছুঁতে পারে না। বিশেষ করে বৃহস্পতির পাহাড়ে ডমরু চিহ্ন থাকলে জীবনে প্রচুর অর্থ লাভ করা যায়। এ সকল ব্যক্তি পেশাক্ষেত্রে প্রচুর সফলতা লাভ করেন।

অর্ধচন্দ্র: হাতের পাতা দু’টি জড়ো করলে শিরোরেখা দু’টি মিলে যদি অর্ধচন্দ্রাকৃতি তৈরি হয়, তা হলে বুঝবেন শিবের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। এই সকল ব্যক্তির দাম্পত্যজীবন অত্যন্ত সুখের হয়। কোনও রকম বাধার সম্মুখীন না হয়ে এঁরা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খুব ভাল হয়। সাংসারিক জীবনে কোনও প্রকার অশান্তি এঁদের আশাপাশে ঘেঁষতে পারে না।

পতাকা: হাতের পাতায় পতাকার মতো চিহ্ন থাকাও শিবের আশীর্বাদপ্রাপ্তির লক্ষণ। এঁরা মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী হন, আঘাতে ভেঙে পড়েন না। যে কোনও কাজ এঁরা দৃঢ়তার সঙ্গে করেন। ফলত সফলতা প্রাপ্তিতে এঁদের বিশেষ অসুবিধা পোহাতে হয় না।

Maha Shivratri Shivratri Palmistry Palmistry Markings Lord Shiva Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy