Advertisement
E-Paper

Summer Skin Care Tips: ৩ কারণ: গরমে ত্বকের যত্নে ব্যবহার করতেই হবে টি ট্রি অয়েল

অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-সেপটিক উপাদান সমৃদ্ধ টি ট্রি অয়েল ত্বকের হারানো জেল্লা ফেরায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ২১:১০
তুলোয় করে গোলাপ জলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকে লাগান।

তুলোয় করে গোলাপ জলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকে লাগান। ছবি: সংগৃহীত

শীত পেরিয়ে গরম আসতেই ত্বকের নিত্য নতুন সমস্যা দেখা দেয়। শীতে যাঁদের ত্বক অত্যধিক রুক্ষ হয়ে পড়ে, তাঁদেরও এ সময়ে অন্য রকম সমস্যা দেখা দেয়। আবার যাঁদের ত্বক তৈলাক্ত, গরমে তাঁদের সমস্যা আরও বেশি। ব্রণর উপদ্রব বাড়তে থাকে। ত্বকে বিভিন্ন সংক্রমণ হয়। গরমে ত্বকের যত্ন নিতে ভরসা রাখতে পারেন টি ট্রি অয়েল। এটি এক ধরনের এসেনশিয়াল অয়েল। অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং ন্যাচারাল অ্যান্টি-সেপটিক উপাদান সমৃদ্ধ এই উপাদানটি ত্বকের হারানো জেল্লা ফেরায়। র‌্যাশ হলে তাও ঠিক করে। ত্বকের পরিচর্যায় অনায়াসে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল।

ত্বকের যত্নে কী ভাবে সাহায্য করে টি ট্রি অয়েল?

১) ব্রণর সমস্যা কমায়: গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা দ্বিগুণ বৃদ্ধি পায়। ব্রণর সমস্যা দেখা যায়। বাজার চলতি নামী-দামি প্রসাধনী ব্যবহার করেও সমস্যার সমাধান হয় না। এক মাত্র পথ হল ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করা। তার জন্য ব্যবহার করা যেতে পারে টি ট্রি অয়েল। তুলোয় করে গোলাপ জলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে এলে ধুয়ে নিন। সুফল পাবেন।

গরমে ত্বকের যত্ন নিতে ভরসা রাখতে পারেন টি ট্রি অয়েল।

গরমে ত্বকের যত্ন নিতে ভরসা রাখতে পারেন টি ট্রি অয়েল। ছবি: সংগৃহীত

২) ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে: টি ট্রি অয়েল ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। টি ট্রি অয়েলে নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকবে কোমল ও মসৃণ।

৩)ময়েশ্চারাইজার হিসাবে: টি ট্রি অয়েল সব সময় ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। আগে থেকে অন্য কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকলেও চিন্তা নেই। যে ময়েশ্চারাইজার ব্যবহার করেন তার সঙ্গে দু ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মুখে লাগান। ত্বক ভাল থাকবে। ত্বকের রুক্ষ ভাবও দূর হবে।

tea tree oil Skin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy