Advertisement
E-Paper

Hair care: চুল পেকে যাচ্ছে? এই সব খাবার খেলেই সাদা চুল হবে কালো!

বয়স কম হোক বা বেশি, সাদা চুলের সমস্যা মানুষের মনের উপর অনেকখানি প্রভাব ফেলে। বহু মানুষ এই নিয়ে অবসাদেও ভোগেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৬:৩৫
অতিরিক্ত ধূমপান, শরীরের ভিটামিন বি ১২-এর অভাব বা থাইরয়েড হরমোনের ঘাটতি হলেও চুল সাদা হয়ে যায়।

অতিরিক্ত ধূমপান, শরীরের ভিটামিন বি ১২-এর অভাব বা থাইরয়েড হরমোনের ঘাটতি হলেও চুল সাদা হয়ে যায়। ছবি সংগৃহীত

কম বয়সে পাকা চুলের সমস্যা এখন অনেকেরই। আধুনিক জীবনযাত্রায় অতিরিক্ত মানসিক চাপের কারণে অল্প বয়সেই চুলে পাক ধরার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এ ছাড়া বংশগত কারণে মাথার চুল সাদা হয়ে যেতে পারে। অতিরিক্ত ধূমপান, শরীরের ভিটামিন বি ১২-এর অভাব বা থাইরয়েড হরমোনের ঘাটতি হলেও চুল সাদা হয়ে যায়।

তবে বয়স কম হোক বা বেশি, সাদা চুলের সমস্যা মানুষের মনের উপর অনেকখানি প্রভাব ফেলে। বহু মানুষ এই নিয়ে অবসাদেও ভোগেন। সাদা চুল আড়াল করতে অনেকেই চুলে নানা রকম রাসায়নিক রং ব্যবহার করেন। সেগুলি ব্যবহার করলে চুলের ব্যাপক ক্ষতি হয়।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খাদ্যতালিকায় এই খাবারগুলি থাকলেই হতে পারে সমস্যার সমাধান।

প্রতি দিন সকালবেলা গুড় ও মেথি খেতে পারলে যে কোনও চুলের সমস্যার গোড়া থেকে সমাধান হয়। পাকা চুলের সমস্যায় সমাধান মিলতে পারে এই উপায়। সামান্য একটু গুড়ের সঙ্গে কয়েক দানা মেথি মিশিয়ে খেয়ে নিন। তবে ডায়াবিটিস থাকলে গুড় খাবেন না।

চুল কালো রাখতে কালো তিল বেশ উপকারী। সপ্তাহে তিন থেকে চার দিন এক চামচ কালো তিল খেলে মিলবে সুফল।

বাদাম খেলেও পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের চুলে তেল মাখলেও উপকার পাবেন।

গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম এবং বিটা ক্যারোটিন থাকে যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ উপকারী। প্রতি দিন অর্ধেক গ্লাস গাজরের রস খেলে পাকা চুলের সমস্যার থেকে মুক্তি পেতে পারেন।

ছোলায় থাকে বি১২ ও ফলিক অ্যাসিড। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ছোলা খেলে সুস্বাস্থ্যের পাশাপাশি কালো চুলও পাওয়া যায়।

gray hair Hair care Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy