Advertisement
E-Paper

৩ পানীয়: নিয়মিত খেলে ব্ল্যাকহেডসের সমস্যা দূর হবে অচিরেই

ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া একটি উপায় রয়েছে। নিয়ম করে যদি ৩টি পানীয় খাওয়া যায়, তা হলে সমাধান হাতের মুঠোয়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৯:৪৭
Symbolic Image.

প্রতীকী ছবি।

ব্ল্যাকহেডসের সমস্যা রয়েছে অনেকেরই। ১৫ দিন অন্তর পার্লারে গিয়ে, ঘরোয়া উপায়ে নাকের যত্ন নিয়েও ব্ল্যাকহেডস দূর হতে চায় না কিছুতেই। এক বার গেলেও ফের ফিরে আসতে সময় নেয় না। তবে ব্ল্যাকহেডস দূর করার আরও একটি উপায় রয়েছে। নিয়ম করে যদি তিনটি পানীয় খাওয়া যায়, তা হলে সমাধান হাতের মুঠোয়।

লেবু দিয়ে গ্রিন টি

ওজন নিয়ন্ত্রণে রাখতে গ্রিন টি খান অনেকেই। তবে এই চায়ের যে ব্ল্যাকহেডস দূর করার গুণ আছে, তা অনেকেই জানতেন না। গ্রিন টিতে রয়েছে শরীরের যাবতীয় টক্সিন দূর করে ত্বক পরিষ্কার রাখে। তবে চায়ে যদি লেবুর রস মিশিয়ে নিতে পারেন, ব্ল্যাকহেডস হওয়ার আশঙ্কা কম থাকে।

নিম এবং মধু

এই দুই উপকরণ ত্বকের জন্য খুবই উপকারী। বিশেষ করে ব্ল্যাকহেড্‌সের সমস্যা থাকলে নিম চা খেতে পারেন। এই পানীয়ে মিশিয়ে নিতে পারেন কয়েক চামচ মধু। ব্ল্যাকহেড্‌স নাকের উপর সহজে বাসা বাঁধতে পারবে না।

আমলকি এবং আদা

দু’টি জিনিসেই উপকারী উপাদানের অভাব নেই। শরীরের যত্ন নেয় তো বটেই। সেই সঙ্গে আমলকি এবং আদার গুণে ব্ল্যাকহেডসের সমস্যা সহজে দূর হয়। আমলকি এবং আদা দিয়ে একটি পানীয় বানিয়ে নিতে পারেন। সপ্তাহে দু’দিন খেলেই উপকার পাবেন।

Blackheads Removal Tips Skin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy