Advertisement
E-Paper

Urfi Javed: নেই কোনও পোশাক, গায়ে স্রেফ তবক মেখে ক্যামেরার সামনে ধরা দিলেন উরফি জাভেদ

রাংতা কিংবা তবক দিয়েও লজ্জা নিবারণ সম্ভব? সম্প্রতি পোশাকের বদলে ঊর্ধ্বাঙ্গে স্রেফ তবক মেখে ক্যামেরার সামনে ধরা দিলেন উরফি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১৯:৪৯
ইনস্টাগ্রামে উরফির অনুরাগীর সংখ্যা ৩৪ লক্ষেরও বেশি।

ইনস্টাগ্রামে উরফির অনুরাগীর সংখ্যা ৩৪ লক্ষেরও বেশি। ছবি- সংগৃহীত

কাজু বরফি থেকে লাড্ডু, দোকানে সাজিয়ে রাখা বিভিন্ন শুকনো মিষ্টির উপর রুপোলি তবক লাগিয়ে রাখেন অনেক হালুইকরই। কিন্তু কখনও ভেবেছেন, রাংতা কিংবা তবক দিয়েই লজ্জা নিবারণ সম্ভব? এমনটাই করে দেখালেন মডেল-অভিনেত্রী উরফি জাভেদ। সম্প্রতি পোশাকের বদলে ঊর্ধ্বাঙ্গে স্রেফ তবক মেখে ক্যামেরার সামনে ধরা দিলেন উরফি।

এই প্রথম নয়, এর আগেও বিচিত্র সব পোশাক পরে মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ একাধিক বার উঠে এসেছেন খবরের শিরোনামে। কখনও তাঁকে পরতে দেখা গিয়েছে ব্লেড দিয়ে তৈরি পোশাক। কখনও আবার কাচ কিংবা ছবি দিয়ে তৈরি পোশাক পরে ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি। এ বার ফের নতুন অবতারে দেখা গেল তাঁকে। রুপোলি তবক গায়ে মেখে ইনস্টাগ্রামে মোট তিনটি ছবি প্রকাশ করেছেন উরফি। আর কোনও পোশাক বা গয়না দেখা যাচ্ছে না ছবিগুলিতে।

ইনস্টাগ্রামে উরফির অনুরাগীর সংখ্যা ৩৪ লক্ষেরও বেশি। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ ৮৫ হাজার মানুষ দেখেছেন তাঁর এই ছবি। প্রশংসা করেছেন অনেকেই। তবে ভক্তদের মনে ঝড় তুললেও, তাঁর এই পোশাক নিয়ে কটূক্তি করতে ছাড়েনি নেটাগরিকদের একাংশ।

Urfi Javed new look
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy