Advertisement
E-Paper

Summer Hair care Tips: গরম থেকে স্বস্তি পেতে সব সময় চুল বেঁধে রাখছেন? চুলের কোনও ক্ষতি হচ্ছে না তো

ভেজা চুল বেঁধে রাখলে চুল পড়ে যায়। আর কী কী সমস্যা দেখা দিতে পারে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ২১:১৫

ছবি: সংগৃহীত

ক্রমশ বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপমাত্রার পারদ চড়বে আরও। বাইরে গনগনে রোদ। সারা ক্ষণ ঘামে ভিজে রয়েছে শরীর। আর একদিকে চুল ও ত্বকের নানা সমস্যা দেখা দিচ্ছে। গরমে স্বস্তি পেতে অনেকেই উঁচু করে চুল বেঁধে রাখছেন। তবে সারা ক্ষণ চুল বেঁধে রাখার ফলে ক্ষতি হচ্ছে চুলেরই। চুলের স্বাস্থ্য ঠিক রাখতে গরমকালে কয়েকটি বিষয় এড়িয়ে চলুন।

১) সদ্য স্নান করে উঠে ভেজা চুল বেঁধেই বেরিয়ে পড়েন অনেকে। এতে চুলের মারাত্মক ক্ষতি হয়। ভেজা চুল বাঁধলে চুলের গোড়া শুকানোর সুযোগ পায় না। চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। চুল ঝরার সমস্যা দেখা দেয়। ভেজা চুল বাঁধার আগে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে বাঁধুন।

২) চুল শুকাতে ড্রায়ার ব্যবহার করেন অনেকেই। কিন্তু ড্রায়ারের ব্যবহারেরও কিছু নির্দিষ্ট নিয়ম আছে। ড্রায়ারে কুলিং বলে একটি জায়গা থাকে। সেখান থেকে ঠান্ডা হাওয়া বার হয়। সেই হাওয়াতে চুল শুকাতে পারেন।

৩) গরম থেকে বাঁচতে সব সময়ই চুল বেঁধে রাখেন অনেকে। এতে হয়ত স্বস্তি পাওয়া যায়। কিন্তু সব সময় শক্ত করে চুল বেঁধে রাখার ফলে চুলের গোড়া ফেটে যায়। আগা দুর্বল হয়ে পড়ে। এই গরমে বাইরে চুল খুলে বেরোনোটা কষ্টকর। তবে বাড়িতে থাকলে মাঝেমাঝে চুল খুলে রাখুন।

৪) শ্যাম্পু করার পর দ্রুত চুল শুকাতে অনেকেই মাথায় তোয়ালে জড়িয়ে রাখেন। এতে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই ভেজা চুলে তোয়ালে না জড়িয়ে শুকিয়ে নিন প্রকৃতির হাওয়ায়। এতে ভাল থাকবে চুলের স্বাস্থ্য।

৫) রাতে চুল বেঁধে ঘুমালে চুল লম্বা হয়, অনেকেরই এমন ধারণা আছে। রাতে চুল বেঁধে ঘুমানোর অভ্যাসে বরং সমস্যা আরও বাড়ে। চুলে বেশি চাপ পড়ে। চুলের গোড়া দুর্বল হয়ে যায়। তবে গরমে চুল বেঁধে শুলেও হালকা করে বাঁধুন। বেশি শক্ত করে না বাঁধলেই ভাল।

Hair summer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy