Advertisement
E-Paper

টুকরো খবর

আফ্রিকা ফেরত এক নির্মাণ শ্রমিকের রক্তে মিলল ম্যালেরিয়ার জীবাণু। সোমবার দুপুরে বছর পঁচিশের ওই যুবককে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবার। যেহেতু ওই যুবক বিদেশ থেকে ফিরেছেন, সেই কারণে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে ‘আইডি ওয়ার্ডে’রেখে চিকিৎসা শুরু হয়েছে।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩৪

আফ্রিকা ফেরত শ্রমিকের রক্তে ম্যালেরিয়ার জীবাণু

নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

আফ্রিকা ফেরত এক নির্মাণ শ্রমিকের রক্তে মিলল ম্যালেরিয়ার জীবাণু। সোমবার দুপুরে বছর পঁচিশের ওই যুবককে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবার। যেহেতু ওই যুবক বিদেশ থেকে ফিরেছেন, সেই কারণে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে ‘আইডি ওয়ার্ডে’রেখে চিকিৎসা শুরু হয়েছে। ওই যুবক ম্যালেরিয়া ছাড়া অন্য কোনও রোগে আক্রান্ত হয়েছেন কি না, তা জানতে তাঁর রক্তের নমুনা পুণেতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ দেবাশিস মন্ডল বলেন, “জ্বরে আক্রান্ত ওই যুবকের রক্তে প্রাথমিকভাবে ম্যালেরিয়ার জীবাণু মিলেছে। তবে যেহেতু তিনি বিদেশ থেকে ফিরেছেন, সেই কারণে তাঁর শরীরে অন্য কোনও সংক্রামিত রোগের জীবাণু রয়েছে কিনা, জানতে রক্তের নমুনা পুণে পাঠানো হয়েছে।”

Advertisement

স্বাস্থ্য পরিষেবা

পিপিপি মডেলে ডায়ালিসিস ইউনিট-এর উদ্বোধন হল ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক সঙ্গে ১০ জন রোগী এ বার থেকে কম খরচে ডায়ালিসিসের সুযোগ পাবেন ন্যাশনালে। সোমবার এই প্রকল্পের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পটির উদ্বোধনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়।

রক্তদান শিবির

প্রয়াত বিশ্বনাথ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ উপলক্ষে সিপিআইয়ের ছাত্র- যুব সংগঠনের উদ্যোগে সোমবার এক রক্তদান শিবির হয়। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে সিপিআইয়ের জেলা কার্যালয়েই শিবিরটি অনুষ্ঠিত হয়। ছিলেন প্রাক্তন সাংসদ প্রবোধ পণ্ডা, প্রাক্তন বিধায়ক সন্তোষ রাণা প্রমুখ। সিপিআই নেতৃত্ব জানান, বিশ্বনাথ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ উপলক্ষে বর্ষব্যাপী নানা কর্মসূচির আয়োজন হবে।

ফাইলেরিয়া দূরীকরণে সচেতনতা প্রচার। রামপুরহাটে তোলা নিজস্ব চিত্র।

হাসপাতালের মধ্যেই পার্কিং। চুঁচুড়ায়

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy