Advertisement
E-Paper

Cooking Tips: রান্নায় বেশি ঝাল দিয়ে ফেলেছেন? যে ৪টি ফন্দিতে অনায়াসেই ঝাল কমাতে পারেন

রান্নায় ঝাল খাওয়ার অভ্যাস অনেকেরই নেই। কিন্তু পরিমাণের ভুলে কখনও কখনও তরকারি বেশি ঝাল হয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জমিয়ে কষা মাংস রান্না করার পর দেখলেন, বেজায় ঝাল! ঝাল খেতে যাঁরা অভ্যস্ত নন, তাঁদের তো খাওয়ার ইচ্ছাই চলে যাবে। আপনারও দোষ নেই, ইচ্ছা করে তো আর ঝাল দেননি! পরিমাণের ভুলে বেশি ঝাল হয়ে গিয়েছে। কিন্তু যাই হোক, বেশি ঝাল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভাল নয়। পেটের সমস্যা, বদহজম তো দেখা দেয়ই, এছাড়া কমবয়সে ত্বক বুড়িয়ে যেতেও থাকে। বাচ্চারাও আবার ঝাল খেতে পারে না। কাজেই রান্নাতে ঝাল দিয়ে ফেললে কী করবেন? ঘরোয়া ফন্দিতেই বাজিমাত করতে পারেন!

আলু
ঝোলজাতীয় কিছু রান্না করেছেন? আর সেটাই বেশি ঝাল হয়ে গিয়েছে? তাহলে ঝোলে চোখ বুজে আলুর কয়েকটি টুকরো দিয়ে দেখুন তো! ঝাল অনেকটাই কমে যাবে। এই পন্থাটা স্যুপের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন কিন্তু!

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লেবু
নামে পাতি লেবু, কিন্তু একেবারেই ‘পাতি’ নয়। নানা কাজেই লাগে। এই ঝাল কমাতেও তিনিই ভরসা। যে কোনও ধরনের তরকারি বা রান্না ঝাল হয়ে গেলে তাতে খানিকটা পাতিলেবুর রস মিশিয়ে দিন। ঝাল কমতে বাধ্য!

টক দই
বাড়িতে বানানো চপ বা পকোড়ায় কামড় দিয়ে দেখলেনতীব্র ঝাল! কী ভাবে খাবেন? তারও উপায় রয়েছে! হাতের কাছে টক দই আছে? এমনিতেই টক দই হজমে সাহায্য করে। কাজেই ডিপ হিসেবে টক দই খেয়ে দেখুন, ঝাল লাগবে না।

বাদাম
মটনকোর্মা, চিকেন চাপ এই সব রান্না একটু মশলাদার না হলে ভাল লাগে না! কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে গেলে? টুক করে একটু বাদাম বেটে নিয়ে এতে মেশান তো! ঝাল কমলেও মশলাদার ব্যাপারটা থেকেই যাবে!

Food Kitchen Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy