Advertisement
E-Paper

সারা দিনের ক্লান্তি কাটবে ঘরে এলেই, ভরে যাবে মন, বাড়ির এক কোণই হোক এমন শান্তির ঠিকানা

সকলেই চান, দিনের শেষে এমন কোনও একটি স্থান, যেখানে দু’দণ্ড নিজের মতো থাকা যাবে। ক্লান্তি মিটবে। বাড়ির কোনও এক স্থানে কী ভাবে বানিয়ে নেবেন এমন জায়গা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২
How to create nature nook at your home

কোন কৌশলে ঘর সাজাবেন? ছবি: সংগৃহীত।

দিনভরের ব্যস্ততা সামলে বাড়ি ফিরে সকলেই চান একটু স্বস্তি, একটু আরাম। শুধু বিছানার আরাম নয়, মন চায় একটু নির্জনতা।তবে তার জন্য পরিবেশটিও তেমন হওয়া প্রয়োজন। ঠিক সেই কারণেই বাড়িতে বানিয়ে ফেলুন এমন এক স্থান যেখানে দু’দণ্ড বসতে ইচ্ছা হবে। নরম সোফা বা আরাম কেদারায় গা এলিয়ে ভুলে যাওয়া যাবে কাজের চাপ। কিছুটা সময় কাটানো যাবে একেবারে নিজের মতো করে। তবে এর জন্য তেমন খরচের দরকার নেই। দরকার শুধু উদ্যম আর জানতে হবে কৌশল।

স্থান বাছাই

বেছে নিন বাড়ির এমন এক জায়গা যেটি অপেক্ষাকৃত শান্ত। ঘরের এক প্রান্তেই তৈরি করুন এমন এক স্থান, যেখানে বসলে মন প্রশান্ত হবে। পাশে খোলা জানলা থাকলে আলো-হাওয়া বেশি আসে। প্রাকৃতিক আলোর উপস্থিতি মনে ইতিবাচক প্রভাব ফেলে।

আরাম

দিনের শেষে আরামটি বড় জরুরি। তাই এমন জায়গায় থাকুক কোনও আরামকেদারা বা মাঝারি মাপের গদি। কোলাহলহীন এমন এক স্থান হবে সেটি, যেখানে শারীরিক এবং মানসিক ধকল দূর হবে নিমেষে। সময় কাটানো যাবে নিজের সঙ্গে।

সবুজের ছোঁয়া

অন্দর সেজে উঠুক সবুজের ছোঁয়ায়। তবে অতিরিক্ত গাছপালাও নয়। যে জায়গায় বসবেন, তার আশপাশে এমন ভাবে গাছ রাখুন তা যেন চোখের পক্ষে আরামদায়ক হয়। রাবার গাছ, জ়েড প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, পিস লিলির মতো অন্দরসজ্জার গাছ রাখুন সেখানে।

প্রকৃতির স্পর্শ

শুধু সবুজ নয়, প্রকৃতির নানা শব্দও মনে আলোড়ন তোলে। যেমন জলের শব্দ, যেমন পাখির কলকাকলি। ঘরের কোণে ছোট্ট ফোয়ারা রাখতে পারেন। জলের শব্দ কানে এলে ক্লান্তি দূর হবে। নুড়ি পাথর দিয়েও সাজাতে পারেন খানিকটা জায়গা। রাখতে পারেন অ্যাকোয়ারিয়ামও।

ছবি

দেওয়ালে শোভা পেতে পারে বাড়ির খুদে সদস্যের কোনও আঁকা। থাকতে পারে এমন কোনও ছবি যা দেখলে মন উদাস হতে পারে।

আর কী রাখবেন?

পড়তে চাইলে রাখুন পছন্দের বই। গান শুনতে চাইলে রেখে দিন ছোট্ট একটি স্পিকার। আঁকতে চাইলে থাকুক ক্যান

Home decor ideas Home Dacor Tips Home Decor Items
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy