Advertisement
E-Paper

গরমে দ্রুত দুধ নষ্ট হয়ে যাচ্ছে? রন্ধনশিল্পী শেখালেন টোটকা, এক চিমটে মেশালেই হবে সমাধান

জ্বাল দিতে না দিতেই দুধ কেটে গেল! গরমে এমন সমস্যা খুব সাধারণ। কী ভাবে দুধ দীর্ঘ সময় ভাল রাখা যায়, কৌশল বাতলে দিলেন মাস্টার শেফ পঙ্কজ ভাদোরিয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৪:১৭
গরমেও দুধ কাটবে না। উপায় বলে দিলেন রন্ধনশিল্পী।

গরমেও দুধ কাটবে না। উপায় বলে দিলেন রন্ধনশিল্পী। ছবি: সংগৃহীত।

বাজার থেকে কিনে এনেই দুধ জ্বাল দিলেন। কিন্তু ফোটাতে না ফোটাতে সেই দুধ কেটে গেল। গরমকালে এমন ভোগান্তির মুখে পড়েন অনেকেই। প্রচণ্ড গরমে দুধ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দুধ কেটে গেলে, ছানা করে নেওয়া ছাড়া উপায় থাকে না।

এই সমস্যার সহজ সমাধান বাতলে দিলেন মাস্টার শেফ পঙ্কজ ভাদোরিয়া। দুধ সঠিক তাপমাত্রায় ঠিকমতো সংরক্ষণ না করলে, ব্যাক্টেরিয়ার সংখ্যা বহুগুণ বেড়ে যায়। কিছু ব্যাক্টেরিয়া দুধের ল্যাক্টোজ়কে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। রন্ধনশিল্পী বলছেন, গরমে দুধ নষ্ট হয়ে যাওয়ার কারণ হল অ্যাসিড। এমন সমস্যার সমাধান হতে পারে এক চিমটি বেকিং সোডায়। কেক বেকিং থকে চপ, তেলেভাজা তৈরির সময় স্বল্প মাাত্রায় বেকিং সোডার ব্যবহার হয়। পঙ্কজের পরামর্শ, দুধে এক চিমটে বেকিং সোডা মিশিয়ে জ্বাল দিন। এই পন্থায় দুধের স্থায়িত্ব বৃদ্ধি পায়। দুধ ফেটে বা কেটে যাওয়ার ভয় থাকে না।

অনেকেরই মনে হতে পারে, বেকিং সোডা মিশিয়ে খাওয়া আদৌ ঠিক কি না। রন্ধনশিল্পী মনে করাচ্ছেন, এটি খাবারেরই উপকরণ। তাই বেকিং সোডা মেশালে বিষক্রিয়ার ভয় নেই। এমন দুধ নিরাপদেই খাওয়া চলে।

Advertisement

গরমে দুধ ভাল রাখার আর কী উপায়?

• প্যাকেটজাত দুধ দোকানে কী ভাবে আসছে, ফ্রিজে ভরার আগে তা কোথায়, কত ক্ষণ রাখা থাকছে তার উপরে নির্ভর করে দুধ ভাল থাকবে কি না। দোকান থেকে দুধ কেনার সময় সতর্ক থাকুন।

• বাড়িতে এনে দ্রুত তা ফ্রিজে ভরে দিন। না হলে সঙ্গে সঙ্গে জ্বাল দিন। জ্বাল দেওয়া দুধও বেশি ক্ষণ গরমে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। দুধ ঘরের তাপমাত্রায় এলে পরিষ্কার পাত্রে ঢেলে ঢাকা দিয়ে তা ফ্রিজে রাখুন।

milk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy