দোল মানেই কেবল আবির আর রং নয়। দোল মানে বসন্তের আড্ডা, আর ছুটিও! ত্বকের সমস্যা, অ্যালার্জি, পোষ্যের অসুবিধা বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে অনেকেই রং খেলতে চান না। তা বলে উৎসবের দিন মনমরা হয়ে বসে থাকার প্রয়োজন নেই। বন্ধুরা রং খেললেও আপনি নিজের মতো দুর্দান্ত সময় কাটাতে পারেন। আর যদি বন্ধুরাও আপনার সমমনস্ক হয়, তা হলে এক সঙ্গে অন্য রকম ভাবে উদ্যাপন করা যায়। এমন কয়েকটি পন্থার কথা ভাবতে পারেন, যাতে অর্থবহ করে তোলা যায় পার্বণের দিনটি।
কয়েকটি উপায়ে দোল কাটুক রং ছাড়াই
১. ছোটখাটো জমায়েত: ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের সদস্যদের নিয়ে ছাদে বা বাগানে ছোট আয়োজন করতে পারেন। খাওয়াদাওয়া, হালকা গানবাজনা, গল্প আর হাসি— এতেই দোলের আবহ তৈরি হয়ে যাবে। রং না থাকলেও আনন্দে ঘাটতি থাকবে না।
২. কাছেই কোথাও: দোলের সময়ে অনেকেই ২-৩ দিনের ছুটি পান। কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন। শহরের বাইরে একটু খোলা হাওয়া, প্রকৃতির কাছে থাকলে মন ভাল হয়ে যাবে। ভিড়ভাট্টা পছন্দ না হলে শহর থেকে দু’দিনের বিচ্ছেদই ভাল।
৩. পিকনিক: পরিবার নিয়ে কাছের কোনও পার্ক বা খোলা জায়গায় পিকনিক করতে পারেন। বাড়িতে বানানো খাবার, ছোটখাটো খেলা, আড্ডা, এ ভাবেই দিনটিকে বিশেষ করে তুলতে পারেন।
৪. ঘরোয়া: দোলে বিশেষ রান্না, মিষ্টি বা পিঠে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। রান্নাঘরের ব্যস্ততা, নিজে হাতে খাবার বানানো আর একসঙ্গে খাওয়া, আড্ডা— বসন্তের মরশুম উপভোগ করুন ঘরোয়া জমায়েতেই।
৫. ছবি: বসন্তের রং মাথায় রেখে পোশাক বেছে নিন। হলুদ, সবুজ, সাদা— এই সব রঙের পোশাকে পরিবারের সঙ্গে ছবি তুলুন। কয়েক বছর পরে এই ছবিগুলিই স্মৃতির সবচেয়ে উজ্জ্বল অংশ হয়ে থাকবে। রঙিন হওয়ার জন্য রঙের প্রয়োজন নেই।
৬. বঞ্চিতদের সঙ্গে: দোলের দিন বৃদ্ধ-বৃদ্ধা, অনাথ, পথপশুদের সঙ্গে সময় কাটাতে পারেন। খাবার ও অর্থসাহায্যও করতে পারেন। উৎসবের আনন্দ ভাগ করে নিন সকলের সঙ্গে। বিশেষ করে যাঁরা সুবিধাভোগী নন।
৭. সন্তানের সঙ্গে: ফুল দিয়ে আলপনা করা, কার্ড বানানো বা বসন্ত নিয়ে ছবি আঁকা— বাড়ির ছোটদের এমনই নানা সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন। দোল তখন একই সঙ্গে শিক্ষণীয় এবং আনন্দের হয়ে উঠবে।
৮. সিনেমা: ছবি বা সিরিজ় দেখার সময় হয়ে ওঠে না সারা সপ্তাহ। সে ক্ষেত্রে ছোট্ট এই ছুটিকেই কাজে লাগিয়ে ফেলুন। লম্বা কোনও ওয়েব সিরিজ় দেখা শুরু করতে পারেন দোলের সময়ে। একা একা সময় কাটানোর জন্য উপযুক্ত এক বিকল্প।
৯. বই: সমস্ত বই কি আলমারিবন্দি হয়ে পড়েছে? কাজের চাপে সবার আগে রুটিন থেকে বাদ পড়ে গিয়েছে বই পড়ার অভ্যাস? বসন্তের এই মরশুম থেকেই ফের বই পড়া শুরু করুন। ছোট্ট ছুটিতে কয়েকটি বই শেষ করে ফেলুন। দুর্দান্ত সময় কাটবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বসন্ত প্রকৃতিতে রং ধরেছে। লাল, হলুদ, কমলা ফুলে উজ্জ্বল হয়ে উঠেছে পলাশ গাছগুলি। সেজেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া। ফুটেছে শিমুলও। তবে এই রং যেন পূর্ণতা পায় দোলোৎসবে। আবিরে, রঙে, হাসিতে, গানে, আড্ডায় ছড়িয়ে পড়ে খুশির আবহ।
- দোলোৎসবের আগে সেজে উঠুক অন্দরমহল। টাটকা ফুল, আবির, প্রদীপে কী ভাবে ঘরের ভোল পাল্টাতে পারেন?
- ‘খেলব হোলি রং দে না, তাই কখনও হয়!’ বরং রং তোলার সহজ কিছু উপায় জানা থাকলেই হতে পারে মুশকিল আসান। তবে দোল খেলার আগেই জেনে নিন কী ভাবে সহজেই তুলে ফেলতে পারেন রং।
-
রঙের ছুতোয় শরীর ছোঁয়ার ছাড়পত্র! বলিউডের এই সব গানে শুধুই কি নারী শরীরের উদ্যাপন?
-
প্রথম বার ভাঙের নেশা করেছেন? শারীরিক অস্বস্তি দূর করবেন কী ভাবে, কী ভুলেও করবেন না?
-
দোলের দুপুরে পাঁঠার মাংস দিয়ে ভূরিভোজ করে পেট আইঢাই! বিকেলে খান ‘হজমি-চা’
-
দোলের সন্ধ্যায় আড্ডা বসবে, বাদাম দিয়েই বানিয়ে ফেলুন মুখরোচক খাবার
-
দোলের রং কখনও প্রেমের, কখনও ধ্বংসের! উৎসবে কোন কোন ছবি দেখে রঙিন করবেন দিন?