Advertisement
E-Paper

ঘিরে ধরে আদর করছেন তরুণীরা, ১০০ বছরে পা দিয়ে উষ্ণতায় মজে জন্মদিন উদ্‌যাপন বৃদ্ধের

স্ট্রিপ ক্লাব প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি বিশেষ পানশালা। সেখানে স্বল্প পোশাকে ধরা দেন নারী ও পুরুষ কর্মচারীরা। তেমনই এক ক্লাবে জন্মদিন পালন করলেন আমেরিকার এক শতায়ু ‘তরুণ’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ১৫:২৩
নারী পরিবেষ্টিত হয়ে নিজের জন্মদিন পালন করলেন শতায়ু ‘তরুণ’।

নারী পরিবেষ্টিত হয়ে নিজের জন্মদিন পালন করলেন শতায়ু ‘তরুণ’। —ফাইল চিত্র

১০০ বছরে পা বলে কথা। উদ্‌যাপন হবে না, তা কখনও হয়? আমেরিকার টেক্সাসের বাসিন্দা গিয়োয়াচ্চিনো পমা একটু ‘বিশেষ’ ভাবেই পালন করলেন নিজের শততম জন্মদিন। বুঝিয়ে দিলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। নিজের একশোতম জন্মদিন পালন করলেন একটি ‘স্ট্রিপ ক্লাব’-এ। স্ট্রিপ ক্লাব প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য তৈরি বিশেষ পানশালা। সেখানে গ্রাহকদের কাছে স্বল্প পোশাকে ধরা দেন নারী ও পুরুষ কর্মচারীরা, মাতেন উদ্দাম যৌনতায়। সেই ক্লাবেই নারী পরিবেষ্টিত হয়ে নিজের জন্মদিন পালন করলেন শতায়ু ‘তরুণ’।

গিয়োয়াচ্চিনোর ডাক নাম জ্যাক। তাঁর মেয়ে ডিনা জানিয়েছেন, বাবা বরাবরই রঙিন মানুষ। নারীসঙ্গ চিরকালই খুব পছন্দ করেন তিনি। তাই তাঁর শতবর্ষের পার্টিও একটু বিশেষ ভাবে পালন করার সিদ্ধান্ত নেন। যে ক্লাবে এই পার্টি হয়েছে, সেই ক্লাবের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে জন্মদিনের একাধিক ছবি। তাতেই দেখা যাচ্ছে, কখনও স্বল্পবসনা তরুণীরা পাস্তা খাইয়ে দিচ্ছেন জ্যাককে। কখনও উঠে পড়ছেন তাঁর কোলে। একটি ছবিতে দেখা যাচ্ছে, এক মহিলাকে জড়িয়ে রীতিমতো চুমু খাচ্ছেন জ্যাক।

তবে নারীসঙ্গ পছন্দ করলেও যৌবনের পর আর কোনও দিন এই ধরনের ক্লাবে আসেননি তাঁর বাবা, দাবি কন্যা ডিনার। ১২ বছর আগে স্ত্রী মারা যান। তার পর এক সমবয়সি মহিলার সঙ্গে ডেটে যাওয়া শুরু করেন জ্যাক। কিন্তু গত বছর মৃত্যু হয় তাঁরও। সব মিলিয়ে জন্মদিন পালনের এ হেন পদ্ধতি অনেকে বাঁকা চোখে দেখলেও বিষয়টিকে জীবনের জয়গান হিসাবেই দেখছেন জ্যাকের বাড়ির লোক।

Old Man Strip Club Texas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy