Advertisement
E-Paper

আসছে মারুতি-সুজুকির প্রথম এসইউভি

ছোট গাড়ির বাজারে রাজত্ব করার পর এ বার কমপ্যাক্ট এসইউভি-র আঙিনায় পা রাখল মারুতি-সুজুকি। আগামী ৩ ফেব্রুয়ারি গ্রেটার নয়ডায় অটোএক্সপো-তে দেখা যাবে ভিটার ব্রিজা। ইন্দো-জাপানি সংস্থার তৈরি প্রথম কমপ্যাক্ট স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি)।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬ ১৬:৫৪

ছোট গাড়ির বাজারে রাজত্ব করার পর এ বার কমপ্যাক্ট এসইউভি-র আঙিনায় পা রাখল মারুতি-সুজুকি। আগামী ৩ ফেব্রুয়ারি গ্রেটার নয়ডায় অটোএক্সপো-তে দেখা যাবে ভিটার ব্রিজা। ইন্দো-জাপানি সংস্থার তৈরি প্রথম কমপ্যাক্ট স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি)। হ্যাচব্যাকের পর সংস্থার পাখির চোখ এ বার দেশীয় বাজার দখল করা। শুধুমাত্র দেশীয় বাজারেই নয়, ভিটারা ব্রিজা নিয়ে বিদেশের মাটিতেও নয়া রাস্তা পেরোতে চায় দেশের সবচেয়ে বড় গাড়ি উৎপাদক মারুতি-সুজুকি।

মারুতি-সুজুকির দাবি, সম্পূর্ণ দেশীয় প্রয়ুক্তিতে ভারতেই তৈরি হয়েছে এর ডিজাইন। এর পর মারুতির কারখানাতেই একে একে গড়ে উঠেছে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ। অ্যাসেম্বিও দেশীয় কারখানাতেই হয়েছে। সংস্থার এগ্‌জিকিউটিভ ডিরেক্টর (এঞ্জিনিয়ারিং), “বিদেশি ক্রেতার দাহিদাকে মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। মূলত দক্ষিণ এশিয়ার বাজার ধরাই আমাদের লক্ষ্য।”

চার মিটারের কম দৈর্ঘ্যের ভারতের প্রথম এসইভি ভিটারা ব্রিজা ইতালীয় অর্থ ‘তাজা হাওয়া’। গাড়িটি বাজারে আসার আগেই অবশ্য এর টিজার রিলিজ করেছে মারুতি-সুজুকি। ১৫ সেকেন্ডের ভিডিওতে গাড়িটি সাদা পর্দায় মোড়া থাকে সারা ক্ষণও। তবে এটি এখনই চাক্ষুষ না হলেও বেশ বোঝা যাচ্ছে, ডিজাইন আর স্টাইলে বাজারের এসইউভি-র থেকে অন্য কয়েক পা এগিয়ে রয়েছে ভিটারা ব্রিজা। লাল-কালো ডুয়াল টোনের সঙ্গে ব্রিজায় রয়েছে একটি অ্যাগ্রেসিভ লুক। নীচের ভি়ডিওতে দেখে নেওয়া যাক তারই এক ঝলক।

ভিডিও দেখতে নীচে ক্লিক করুন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy