Advertisement
E-Paper

তরুণীর পেশিশক্তিতে ঘায়েল আস্ত তরমুজ! দু’পায়ের মাঝে চাপ দিতেই ফেটে যাচ্ছে বেলুনের মতো

দু’পায়ের মাঝে তরমুজ রেখে স্রেফ চাপ দিয়ে ফাটাচ্ছেন তরমুজ। এমন কাণ্ডে নেটমাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন ফাফা আরাউজো নামের এক মডেল। নেটমাধ্যমে তিনি ‘ফিটনেট ফাফা’ নামেও পরিচিত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১৭:২৩
তরমুজ ফাটানোর ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে প্রকাশের সঙ্গে সঙ্গেই।

তরমুজ ফাটানোর ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে প্রকাশের সঙ্গে সঙ্গেই। ছবি: সংগৃহীত

ঊরুর পেশির জোর এতই বেশি যে পায়ে চাপ দিয়ে ফাটিয়ে ফেলছেন আস্ত তরমুজ! এমনই কাণ্ড ঘটিয়ে নেটমাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন ফাফা আরাউজো নামের এক মডেল। নেট মাধ্যমে তিনি ‘ফিটনেট ফাফা’ নামেও পরিচিত তিনি। ‘ফিটনেস মডেল’ ফাফা জন্মসূত্রে ব্রাজিলের মানুষ। তবে বর্তমানে তিনি থাকেন আমেরিকার শিকাগোতে। শরীরের জোরের নিদর্শন হিসাবে ইনস্টাগ্রাম ও ইউটিউবে মাঝেমধ্যেই নিত্যনতুন ভিডিয়ো ও ছবি প্রকাশ করেন তিনি। এ বার ভাইরাল হল তাঁর তরমুজ ফাটানোর ভিডিয়ো।

নেটমাধ্যমে ফাফা ‘ফিটনেট ফাফা’ নামেও পরিচিত।

নেটমাধ্যমে ফাফা ‘ফিটনেট ফাফা’ নামেও পরিচিত। ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যমে ফাফা জানিয়েছেন, ১১ বছর বয়স থেকেই শরীরচর্চা শুরু করেন। স্কুল থেকে ফিরে মাকে বাড়ির কাজে সাহায্য করতেন। তার পর সোজা চলে যেতেন জিমে। তাঁর দাবি, ১৫ বছর বয়সেই সিদ্ধান্ত নেন ‘বডি বিল্ডার’ হবেন। যেমন ভাবা তেমন কাজ। রোজ নিয়ম করে অন্তত ৩ ঘণ্টা শরীরচর্চা করেন। নিজের শক্তি প্রদর্শনের জন্য সম্প্রতি ফ্লরিডার সাউথ বিচে যান। সেখানে শতাধিক মানুষের সামনে মাটিতে বসে দুই ঊরুর মাঝে তরমুজ রেখে ফাটানো শুরু করেন তিনি। তাঁর দেহবল্লরিতে মোহিত ভক্তর সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা চার লক্ষ ৫৭ হাজার। তরমুজ ফাটানোর ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে প্রকাশের সঙ্গে সঙ্গেই।

এখন ফাফার বয়স ৩৭। নিজেকে আরও পেশিবহুল করতে সপ্তাহে ছ’দিন নিয়ম করে জিমে যান তিনি। অন্তত তিন ঘণ্টা কঠিন পরিশ্রম করেন সেখানে। মডেল জানাচ্ছেন, রাস্তাঘাটে বেরোলে যখন লোকে তাঁর পেশির দিকে তাকান, তখন বেশ ভালই লাগে তাঁর। তবে তাঁর সবচেয়ে পছন্দের জায়গা হল পায়ের পেশি। সেই পেশি প্রদর্শন করতেই তরমুজ ফাটানোর সিদ্ধান্ত নেন তিনি। তবে মডেল কিন্তু সাফ জানাচ্ছেন, শুধু ‘জিম’ করে শরীর তৈরি হয় না। দরকার খাওয়াদাওয়াও। দিনে সাত বার খাবার খান তিনি।

model Fitness
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy