Advertisement
E-Paper

Netflix: বিজ্ঞাপন থাকবে নেটফ্লিক্সেও, সস্তা সংস্করণ আনতে জোট মাইক্রোসফটের সঙ্গে

কঠিন পরিস্থিতি সামলাতে মাইক্রোসফটের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। এ বার থেকে নেটফ্লিক্সেও থাকবে বিজ্ঞাপন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৯:৫১
হাত মেলাল নেটফ্লিক্স ও মাইক্রোসফট

হাত মেলাল নেটফ্লিক্স ও মাইক্রোসফট ছবি: সংগৃহীত

দর্শকদের ধরে রাখতে ও নতুন গ্রাহক আনতে আরও সস্তা সংস্করণ আনতে চলেছে নেটফ্লিক্স। আর সেই সংস্করণে থাকবে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। এই সংস্করণটি নির্মাণে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের সঙ্গে হাত মেলাতে চলেছে তারা।

১৫ বছর আগে ওটিটি প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশের সময়ে নিজেদের মঞ্চে কোনও রকম বিজ্ঞাপন না দেওয়া নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ ছিল নেটফ্লিক্স। এই দেড় দশকে কখনও ফিরে তাকাতে হয়নি তাদের। কিন্তু এ বছরের প্রথম ত্রৈমাসিকে জোর ধাক্কা খায় এই বিনোদন সংস্থা। প্রায় ২০০০০০ গ্রাহক হারায় তারা। আর তার পরেই বিজ্ঞাপন নিয়ে নিজেদের সিদ্ধান্ত বদলের কথা ঘোষণা করে নেটফ্লিক্স।

কঠিন পরিস্থিতি সামলাতে মাইক্রোসফটের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্তও নিয়েছে তারা। নেটফ্লিক্সের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গ্রেগ পিটার্স জানিয়েছেন, বিশ্বব্যাপী বিজ্ঞাপন ও বিপণনের কাজে তাঁদের সঙ্গী হবে মাইক্রোসফ্‌ট। মাইক্রোসফটের সিইও সত্য নাদেললাও টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই জোট নিয়ে।

Netflix Microsoft Satya Nadella
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy