Advertisement
E-Paper

বিচ্ছেদের গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে অভিষেক ফাঁস করলেন ঐশ্বর্যার সঙ্গে সুখী দাম্পত্যের রহস্য

ঐশ্বর্যা এবং অভিষেকের বিবাহিত জীবন নিয়ে নানা কাটাছেঁড়া হয়েছে, বিবাহবিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছে একাধিক বার। কিন্তু সেই বিষয়ে কখনওই মুখ খোলেননি তাঁরা। এখনও নানা অনুষ্ঠানে দু’জনকে দেখা যায় একসঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহিত জীবন নিয়ে খোলোখুলি আলোচনা করেছেন অভিষেক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৮:০৯
অভিষেকের সুখী দাম্পত্যের রহস্য কী?

অভিষেকের সুখী দাম্পত্যের রহস্য কী? ছবি: সংগৃহীত।

ঐশ্বর্যা রাই এবং অভিষেক বচ্চনের ১৮ বছরের দাম্পত্য জীবন। তাঁদের বিবাহিত জীবন নিয়ে নানা কাটাছেঁড়া হয়েছে, বিবাহবিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছে একাধিক বার। কিন্তু সেই বিষয় কখনওই মুখ খোলেননি তারকা দম্পতি। এখনও নানা অনুষ্ঠানে দু’জনকে দেখা যায় একসঙ্গে, সঙ্গে থাকে তাঁদের কন্যা আরাধ্যাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহিত জীবন নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন অভিষেক।

ঐশ্বর্যাকে বিয়ের পর থেকেই নানা রকম ট্রোলিংয়ের শিকার হন অভিষেক। তাঁদের দু’জনের মধ্যে অভিনয় জীবনে ঐশ্বর্যা বেশি সাফল্য পেয়েছেন বলে বার বার কটাক্ষ শুনতে হয় অভিষেককে। তবে অভিনেতা কটাক্ষে কখনওই কান দেন না। তিনি বলেন, ‘‘আমার বাবা-মায়ের যখন বিয়ে হয়েছিল, সেই সময় বাবার চেয়ে অনেক বেশি সফল ছিলেন অভিনয় জীবনে আমার মা, সুতরাং এই ঘটনা অস্বাভাবিক মোটেই নয়।’’

ঐশ্বর্যাই এমন একজন অভিনেত্রী, যাঁর সঙ্গে অভিষেক একাধিক ছবি করেছেন। অভিনেতা জানান, তাঁর অভিনীত দ্বিতীয় ছবি ‘ঢাই অক্ষর প্রেম কি’ থেকেই তিনি ঐশ্বর্যাকে চেনেন। সম্পর্কে না জড়ালেও তখন থেকে তাঁরা দু’জন ভাল বন্ধু ছিলেন। তাঁর কথায়, "প্রথম থেকেই আমরা একে অপরকে সম্পর্কে সমান গুরুত্ব দিয়ে এসেছি। আমি রোজগার করব আর তুমি ঘর সামলাবে, এ রকম সমীকরণ আমাদের মধ্যে কখনওই ছিল না। কোনও রকম পুরুষ সুলভ অহংবোধ আমার নেই। আমার পছন্দ নয় বলে আমার স্ত্রীকে কোনও কাজে বাধা দেব, আমার মানসিকতা তেমন নয়। আমার স্ত্রীও সে রকম ভাবে ভাবেন না। একটা সম্পর্ককে রক্ষা করতে হলে ‘ইগো’ রাখলে কিন্তু চলবে না। আমাদের বাড়িতে কে পুরুষের দায়িত্ব পালন করবেন আর কে মহিলার, তা নিয়ে কোনও রকম প্রতিযোগিতা নেই।’’

Advertisement
Relationship Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy