Advertisement
E-Paper

Viral: আজব প্রেম! প্রেমিকার প্রতি আনুগত্য দেখাতে নিজের গোপনাঙ্গে তালা লাগালেন যুবক

প্রেমে পড়লে মানুষ অনেক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেন, তা সত্যি। তাই বলে ভালবাসা প্রমাণ করতে গোপনাঙ্গে তালা!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৩:০১

ছবি: সংগৃহীত

কথায় আছে প্রেমের ফাঁদ পাতা ভুবনে। ভালবাসলে মানুয কত কিছুই না করে থাকেন। প্রিয়জনকে খুশি করতে দরকার হলে আকাশের চাঁদ পর্যন্ত এনে দেওয়ার চেষ্টায় থাকেন। প্রেমে পড়লে মানুষ এমন অনেক কান্ড ঘটিয়ে ফেলেন যে তা অনেক সময় স্বাভাবিকত্বের সীমা অতিক্রম করে যায়। কিন্তু তাই বলে গোপনাঙ্গে তালা ! শুনে খানিক শিউরে উঠছেন তো? তাইল্যান্ডের বাসিন্দা এক যুবক তাঁর ভালবাসার প্রমাণ দিতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। বর্তমানে তাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ৪৮ ঘণ্টা ধরে যৌনাঙ্গে তালা দিয়ে রাখায় স্বাভাবিক ভাবেই তা ফুলে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকা সেই ‘প্রেমিক‘কে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

তবে ঠিক কী কারণে ঘটল এমন ঘটনা?

জানা গিয়েছে, ওই যুবকের প্রেমিকা দিন দুই আগে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যান। ওই যুবক কোনও ভাবে বুঝিয়েও তাঁকে ফেরাতে পারেননি। প্রেম আর প্রেমিকার প্রতি আনুগত্য প্রদর্শন করতে গিয়েই এই কাণ্ডটি তিনি ঘটিয়েছেন। তিনি তাঁর এই কার্যকলাপের মধ্যে দিয়ে আসলে বোঝাতে চেয়েছিলেন যে, তিনি প্রেমিকা ছাড়া আর কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়াবেন না।

সবার প্রথমে যুবকের মায়ের নজরে আসে এই ঘটনা। ছেলেকে যন্ত্রণায় কাতরাতে দেখে তিনি ছুটে আসেন। তারপর ছেলের কাছ থেকে পুরো ঘটনাটি শুনে তিনি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান। স্বেচ্ছাসেবকেরা গোপনাঙ্গের তালা ভাঙতে সচেষ্ট হয়েছিলেন। তবে সফল হননি। পরে চাবি দিয়ে তালা খুলে ওই যুবককে হাসপাতালে নিয়ে যান তাঁরা।

love Relationship Toxic Relationship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy