বড়দিন মানেই আনন্দ আর আলোর উৎসব। আট থেকে আশি সকলেই মেতে ওঠেন যিশুর জন্মদিন উপলক্ষে। কেকের দোকানে উপচে পড়া ভিড় হয়। চারিদিক সেজে ওঠে আলোর রোশনাইয়ে। সান্তাক্লজ়, ক্রিসমাস ট্রি-র পাশাপাশি বড়দিন মানে উপহার দেওয়ার হিড়িক। সেই দিন লাল জামা, লাল টুপি, এক গোছা সাদা দাড়ি নিয়ে সান্তা ক্লজ় বাড়ি বাড়ি আসে শিশুদের জন্য ঝোলা ভর্তি উপহার নিয়ে। এমন গল্প শুনেই অভ্যস্ত ছোটরা। খুদের মন জয় করতে বড়দিনে সান্তা সেজে উপহার বিলোতে চাইছেন? কী কী রাখতে পারেন সেই ঝোলায়?
বই: খুদের উপহারের তালিকায় থাকতে পারে বই। পশুপাখি চেনানো, গল্পের বই, আঁকার বই— বয়স অনুযায়ী বেছে নিতে পারেন যে কোনও বই।
হাতের কাজের জিনিস: রং, মডেলিং ক্লে-সহ খুদের হাতের কাজের জিনিসের নানা ধরনের সেট পাওয়া যায়। উপহার হিসাবে এগুলিও বেছে নিতে পারেন। ব্লক দিয়ে বাড়ি, গাড়ি তৈরি করা, মাটি দিয়ে বিভিন্ন আকার তৈরি করার জিনিস পাওয়া যায়। খুদের আঁকার শখ থাকলে এমন উপহার তার মন জয় করবে।
বড়দিনের বাহারি উপহার। ছবি: সংগৃহীত।
খেলনা: এমন অনেক খেলনা আছে যা শুধুই খেলার কাজে নয়, শিশুর বুদ্ধির বিকাশেও সহায়তা করে। পাজ়ল, সায়েন্স কিট, গ্লোবের মতো উপহার পেলে খুদেরা খুশিও হবে আর অনেক কিছু শিখতেও পারবে।
এলসিডি ট্যাবলেট: ট্যাবলেটের মতোই দেখতে। এর সঙ্গে দেওয়া পেনসিলের সাহায্যে লেখা যায়, আঁকবুকি কাটা যায়। আবার নিমেষে তা মুছেও দেওয়া যায়। শিশুদের জন্য এই ধরনের ট্যাবলেট খুবই উপভোগ্য।
চকোলেট: এই উপহারটি দেখে খুদেরা সবচেয়ে বেশি ক্ষতি হবে। তবে খুব বেশি চকোলেট খাওয়া ওদের জন্য মোটেও ভাল না। তাই ওদের খুশি করতে বাড়িতেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর চকোলেট। রঙিন মোড়কে মুড়িয়ে সেই চকোলেট উপহার দিতে পারেন খুদেকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বড়দিনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন? এ বারের পরবে অতিথিদের জন্য মজাদার খাবার বানিয়ে নিন। মেনুতে থাক আস্ত ক্রিসমাস ট্রি। কী ভাবে বানাবেন শিখে নিন।
- বড়দিনের সান্ধ্য পার্টিতে বানাতে পারেন সুস্বাদু কিছু স্ন্যাক্স। কম তেলে বানানো যায় এমন কিছু স্ন্যাক্সের রেসিপি জেনে নিন।
- বড়দিনের পার্টির মূল আকর্ষণ হবে খাওয়ার টেবিলের সাজ, ও বাড়িতে আলোর সাজসজ্জা। কী ভাবে সাজালে অতিথিরা মুগ্ধ হবেন?
-
পরিবারের সঙ্গে আলিয়া, একাকী তমন্না, সান্টা হলেন জ্যাকলিন! বলি-তারকারা কী ভাবে উদ্যাপন করলেন বড়দিন?
-
বড়দিনের সন্ধ্যা থেকেই শুরু হবে খানাপিনা, পেট ‘যুদ্ধ’ ঘোষণা করার আগেই সন্ধির উপায় জেনে নিন
-
সুদূর আটলান্টায় সংসার তনুশ্রীর, স্বামী সুজিতের সঙ্গে প্রথম বড়দিনের পরিকল্পনা কী?
-
কারও কাছে দেবই সান্টাক্লজ়, কেউ চান অতীতে ডুব দিতে! টলিপাড়ার জেন-জ়ি তারকাদের বড়দিন কেমন?
-
বড়দিনে বাড়িতে পার্টির আয়োজন? ১০ মিনিটেই বানানো যায়, রইল এমন ৫ স্ন্যাক্স রেসিপির সন্ধান