Advertisement
E-Paper

Twins: পঞ্চম বার যমজ সন্তানের জন্ম দিলেন স্ত্রী, দায়িত্ব বাড়ায় গৃহত্যাগী হলেন স্বামী

প্রতি বার যমজ সন্তানের জন্ম। এত সন্তানের দায়িত্ব নেওয়া সম্ভব নয় বলে স্ত্রীকে ছেড়ে গেলেন স্বামী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৮:৪৩
সন্তানদের একা হাতেই মানুষ করতে দৃঢ়প্রতিজ্ঞ মা

সন্তানদের একা হাতেই মানুষ করতে দৃঢ়প্রতিজ্ঞ মা ছবি: সংগৃহীত

পাঁচ বার অন্তঃসত্ত্বা হয়েছেন, পাঁচ বারই জন্ম দিয়েছেন যমজ সন্তানের। কিন্তু গোটা বিষয়টি মেনে নিতে পারেননি স্বামী। টানাটানির সংসারে আরও দুই সদস্য যুক্ত হওয়ায়, গোটা বিষয়টি ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন তিনি। উগান্ডার ঘটনা।

উগান্ডার নালঙ্গ গ্লোরিয়া নামক ওই মহিলা সম্প্রতি নিজের নবম ও দশম সন্তানের জন্ম দিয়েছেন। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নবতম সন্তানদের জন্মের পরই স্বামী ভর্ৎসনা করেন তাঁকে। সাফ জানান যে, এত সন্তানের দায়িত্ব নেওয়া সম্ভব নয় তাঁর পক্ষে। গ্লোরিয়া পরিচারিকার কাজ করেন। সেখানেই তাঁকে রেখেই চলে গিয়েছেন তাঁর স্বামী।

জীবন যুদ্ধে হেরে যেতে নারাজ গ্লোরিয়া।

জীবন যুদ্ধে হেরে যেতে নারাজ গ্লোরিয়া। ছবি: সংগৃহীত

তবে স্বামী ছেড়ে গেলেও জীবনযুদ্ধে হেরে যেতে নারাজ গ্লোরিয়া। তাঁর সাফ কথা, তিনি কোনও দিনই ছেড়ে যাবেন না তাঁর সন্তানদের। দশ সন্তানের এক জন মারা গিয়েছে আগেই। বড় সন্তানদের কেউ কেউ স্বাবলম্বীও হয়ে গিয়েছে। গ্লোরিয়া জানিয়েছেন, তিনি জানেন যে তাঁর স্বামী সন্তানদের অপছন্দ করেন। কিন্তু কোনও সন্তানের জন্যই অনুশোচনা নেই তাঁর। বরং তিনি নিশ্চিত, ঈশ্বরই তাঁদের দেখভাল করবেন।

Twin Husband Divorce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy