বিভিন্ন দেশের সংস্কৃতি আলাদা, আর সংস্কৃতিভেদে বদলে যায় বিয়ের রীতিও। কোনও কোনও রীতি এতই মৌলিক যে সেগুলির কথা শুনলে চোখ কপালে উঠতে পারে বহু মানুষেরই। তেমনই একটি রীতি রয়েছে অস্ট্রিয়াতে।
ইউরোপের এই দেশটির গ্রাম্য অঞ্চলে রয়েছে বিরল একটি রীতি। সেই প্রথা অনুযায়ী কোনও মহিলাকে যদি কোনও পুরুষের মনে ধরে তবে দু’জনকে প্রথমে নাচতে হবে। তার পর যদি সংশ্লিষ্ট রমণীর সম্মতি থাকে তবে তিনি এক টুকরো আপেল নিজের বাহুমূলের ঘামে ভিজিয়ে খেতে দেবেন পাণিগ্রাহী পুরুষটিকে। সেই ঘর্মমিশ্রিত আপেলের টুকরো খেলে তবেই গৃহীত হবে বিয়ে করতে চাওয়া পুরুষের আবেদন।
আরও পড়ুন:
শুধু অস্ট্রিয়া নয়, সারা পৃথিবীতেই ছড়িয়ে রয়েছে এমন হরেক রকমের প্রথা। ব্রাজিলের মেহিনাকু নামের একটি গ্রামেও রয়েছে বিচিত্র এক রীতি। সেই প্রথায় কোনও মহিলাকে বিয়ে করতে চাইলে, তাঁকে মাছ উপহার দিতে হয় পুরুষদের। যে পুরুষ সবচেয়ে বড় মাছ ধরে এনে উপহার দেবেন তাঁকেই বিয়ে করবেন রমণী।