Advertisement
E-Paper

ফোনেই চোখ, ভুলে যাচ্ছে চারপাশ, দেখুন কী কাণ্ড!

স্বাস্থ্য সচেতনতার জন্য এবং নেশা থেকে মানুষকে দূরে রাখতে একটা ট্যাগলাইন তৈরি হয়েছিল— ‘ড্রাগের নেশা সর্বনাশা’। স্মার্টফোনের দুনিয়ায় ড্রাগের নেশার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে ‘সেল্‌ফি নেশা’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৬ ১৭:২৯

স্বাস্থ্য সচেতনতার জন্য এবং নেশা থেকে মানুষকে দূরে রাখতে একটা ট্যাগলাইন তৈরি হয়েছিল— ‘ড্রাগের নেশা সর্বনাশা’। স্মার্টফোনের দুনিয়ায় ড্রাগের নেশার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে ‘সেল্‌ফি নেশা’।

সেল্‌ফি— স্মার্টফোনের পরিচয় ঘটতেই এই শব্দের উত্পত্তি। গ্লোবালাইজড হয়েছে জেট গতিতে। আর জেট গতিতেই এর ক্রেজ বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর হাতছানি। কেউ ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে, কেউ বা রেললাইনে শুয়ে, আবার পাইলট বিমান চালাতে চালাতেও সেল্‌ফি তুলছেন জীবনের বাজি রেখে। বিশ্বজুড়ে সেল্‌ফি জোয়ারে গা ভাসাতে গিয়ে বহু মানুষের মৃত্যু হচ্ছে। মাদক ছাড়ানোর মতো হয়ত সচেতনতা প্রচার করা না হলেও, তবে এ ব্যাপারে সচেতনতা বাড়াবার চেষ্টা চলছে। কিন্তু, সব কিছুকেই তোয়াক্কা না করে নবীন থেকে প্রবীণ সকলেই যেন আত্মহারা সেল্‌ফির জোয়ারে। শুধু সেল্‌ফি নয়, ফোন হাতে কাজ করতে করতে মানুষ ভুলেই যান সামনে কী আছে, আর নেই। তারই একটি নমুনা চুলে ধরা হল।

ফোন নিয়ে এমনই মশগুল ছিলেন যে সামনে কী আছে তাঁর খেয়ালই ছিল না। আর তার জন্য বেঘোরে প্রাণ গেল এক মহিলার। চিনের ওয়েনঝৌ-এর ঘটনা। ওই মহিলা ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটছিলেন। খেয়ালই করেননি তিনি ধীরে ধীরে খালের পাড়ের ধারে চলে গিয়েছেন। ব্যস, পা পিছলে পড়ে একেবারে খালের জলে। হাবুডুবু খেতে খেতে ৬০ সেকেন্ডের কম সময়েই খালের জলে তলিয়ে যান ওই মহিলা। এই ঘটনা ধরা পড়েছে একটি বাড়ির সিসিটিভি ফুটেজে।

Advertisement

ভিডিওটি দেখতে ক্লিক করুন…

আরও পড়ুন...

সর্বনাশা সেলফি, এবার মুম্বইয়ে সমুদ্রে তলিয়ে গেলেন কলেজ ছাত্রী

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy