Advertisement
E-Paper

শাড়ি নয়, সাজ বদলে বিজেপি-তে যোগ দিলেন শ্রাবন্তী

তিনি তো কেবলই নেত্রী নন। অনুরাগীদের মুগ্ধতায় যেন ঘা না লাগে, সে দিকেও খেয়াল রেখেছে তাঁর শরীরে জড়ানো চিকনের কাজ করা ওড়না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ২০:১০
শ্রাবন্তী: তখন

শ্রাবন্তী: তখন ছবি: ইনস্টাগ্রাম

পোশাকেও ছাপ রাখলেন নায়িকা। সোমবার নতুন রূপে দেখা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপি-তে যোগ দেওয়ার দিনে নেতাদের সঙ্গে পাঁচতারা ব্যাঙ্কোয়েটের মঞ্চে উপস্থিত হলেন ‘শান্তির’ রঙে। হাল্কা মেক-আপে।

নায়িকার সাজ এক রকম। কিন্তু বিজেপি-র শ্রাবন্তী একেবারেই আলাদা। তা-ই যেন বুঝিয়ে দিতে চাইলেন। সোমবার পদ্মশিবিরে যোগ দেওয়ার সময়ে তাই স্নিগ্ধ সাদা সালোয়ার কামিজে দেখা গেল তাঁকে। তবে তিনি তো কেবলই নেত্রী নন। অনুরাগীদের মুগ্ধতায় যেন ঘা না লাগে, সে দিকেও খেয়াল রেখেছে তাঁর শরীরে জড়ানো চিকনের কাজ করা ওড়না। এক রঙা কামিজের স্বাদ বদল করেছে ঘণ্টার আকারে তৈরি হাতার নকশা।

শ্রাবন্তী: এখন

শ্রাবন্তী: এখন ছবি: ইনস্টাগ্রাম

খোলা চুল, হাল্কা কাজল, লালচে লিপস্টিক— সবে মিলে বুঝিয়ে দিয়েছে অভিনেত্রীর ভাবমূর্তিতে পরিবর্তন আসছে। টলিউড থেকে গেরুয়ায় পা রাখার দিনে তারকার গায়ে তাই কি দেখা গেল না তেমন কোনও গয়না? রুপোলি রঙা ঝুমকো আর একই রঙের ঘড়ি শুধু সামঞ্জস্য রাখল সদ্য বিজেপি-তে যোগ দেওয়া শ্রাবন্তীর বেশে।

Srabanti Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy