Advertisement
E-Paper

মুচমুচে চকোলেট কুকি থেকে ব্রাউনি, গ্যাসের খরচ বাঁচিয়ে এয়ার ফ্রায়ারে বানিয়ে ফেলুন পছন্দের মিষ্টি

চকোলেট দিয়েও বানানো যায় স্বাস্থ্যকর কিছু মিষ্টি। কুকি বা ব্রাউনি দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই। চিনি ও ময়দা ছাড়া গুড়, ডার্ক চকোলেট এবং আটা দিয়েও তৈরি করা যায় স্বাস্থ্যকর কিছু পদ। আর তা হতে পারে এয়ার ফ্রায়ারেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৫:১৩
These healthy chocolate recipes you can prepare in Air Fryer

এয়ার ফ্রায়ারে চকোলেট দিয়ে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কিছু মিষ্টি। ছবি: ফ্রিপিক।

চকোলেট পছন্দ করেন কমবেশি সকলেই। রেস্তরাঁয় গিয়ে হট চকোলেট বা চকোলেট ব্রাউনি দেখলে জিভে জল আসেই। শুধু ক্যালোরির কথা ভেবে পিছিয়ে যেতে হয়। অনেকে তো আবার ইচ্ছে হলেও চকোলেট খাওয়া ছেড়েছেন শুধু ওজন বেড়ে যাওয়ার ভয়ে। তবে চকোলেট খেলেই যে ক্যালোরি বাড়বে, তা কিন্তু নয়। ডার্ক চকোলেট খেলে ওজন তো বাড়বেই না, উল্টে কমবে। এতে থাকা উদ্ভিজ্জ ফ্ল্যাভোনয়েড আর অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের জন্য বিশেষ কার্যকর। ডার্ক চকোলেট হার্ট ভাল রাখে, শরীরের রোগ প্রতিরোধ শক্তিও বৃদ্ধি করে। তাই ডার্ক চকোলেট দিয়ে যদি স্বাস্থ্যকর কুকি বা ব্রাউনি বানিয়ে নিতে পারেন, তা হলে তো কথাই নেই। স্বাদ ও স্বাস্থ্য দুই-ই বজায় থাকবে।

এ বার মনে হতে পারে, চকোলেট দিয়ে মনের মতো মিষ্টি খাবার কী ভাবে বানাবেন? তার জন্য গ্যাস খরচ করার প্রয়োজন নেই। মাইক্রোওয়েভে অনেক সময় ব্যায় করতেও হবে না। হাতের কাছে এয়ার ফ্রায়ার থাকলেই হবে। সেখানেই বানানো যাবে মুচমুচে কুকি, ব্রাউনির মতো ডেসার্ট।

চকোলেট লাভা কুকি

উপকরণ:

২ চামচ ঘি

২ চামচ গুড়

আধ কাপ আটা

আধ চামচ মতো চামচ বেকিং সোডা

এক কাপ দুধ

চকোলেট লাভা কুকি।

চকোলেট লাভা কুকি। ছবি: ফ্রিপিক।

প্রণালী:

একটি পাত্রে অল্প বেকিং সোডা দিয়ে আটা ভাল করে মেখে নিন। এ বার আর এটি পাত্র নিয়ে তাতে ঘি গরম করে এর মধ্যে গুড় ঢেলে দিয়ে খুব ভাল করে ফেটাতে থাকুন। মিহি করে ফেটাতে হবে। এতে ক্রিমি ভাব আসবে। সেই মিশ্রণ আটার মিশ্রণে ঢেলে দিয়ে ভাল করে মেখে ছোট ছোট গোল লেচি কেটে দিয়ে হবে। আটা দুধ দিয়ে মাখতে হবে, জল দেবেন না। এ বার লেচিগুলি হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়ে প্রতিটির মাঝে এক টুকরো করে ডার্ক চকোলেট দিয়ে দিন। তার পর গোল গোল করে নিয়ে উপরে চকো চিপস ছড়িয়ে এয়ার ফ্রায়ারে ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করে নিন। মুচমুচে কুকি তৈরি হয়ে যাবে।

ওট্‌স-চকোলেট চিপ কুকি

উপকরণ:

১ কাপ গুঁড়ো ওট‌্‌স

আধ কাপ ডার্ক চকোলেট

১টি পাকা কলা

সামান্য ভ্যানিলা এসেন্স

ওট্‌স-চকোলেট চিপ কুকি।

ওট্‌স-চকোলেট চিপ কুকি। ছবি: ফ্রিপিক।

প্রণালী:

সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিতে হবে। এতে চিনির বদলে খেজর বাটা বা গুড় ব্যবহার করতে পারেন। ভাল করে মেখে ছোট ছোট ককিজ়ের মতো করে গড়ে নিন। এয়ার ফ্রায়ারে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১০-১২ মিনিট বেক করে নন।

চকোলেট ব্রাউনি

উপকরণ:

আধ কাপ গলানো ডার্ক চকোলেট

২ চামচ দই

আধ কাপ আটা

সামান্য আখরোট ও পেস্তা কুচি

চকোলেট ব্রাউনি।

চকোলেট ব্রাউনি। ছবি: ফ্রিপিক।

প্রণালী:

চকোলেট ও দই মিশিয়ে তাতে আটা ও আখরোট দিন। ভাল করে ফেটিয়ে নিন। একটি ছোট টিনে বেকিং পেপার বিছিয়ে মিশ্রণটি ঢালুন। ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১৫-১৮ মিনিট বেক করে নিন।

Air Fryer Recipes Chocolate Brownie Chocolate chip cookies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy