Advertisement
E-Paper

ফর্সা সন্তান চাই, ফেসবুকে গর্ভবতী মহিলার প্রশ্নে হুলুস্থুলু

ছেলে হবে, না মেয়ে হবে— সন্তান জন্মানোর আগে থেকেই এই আলোচনা চলতে থাকে আত্মীয়-স্বজন থেকে পড়শিদের মধ্যে। এই রেওয়াজ এ দেশের প্রায় প্রতিটি ঘরে ঘরেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬ ১৬:৩০

ছেলে হবে, না মেয়ে হবে— সন্তান জন্মানোর আগে থেকেই এই আলোচনা চলতে থাকে আত্মীয়-স্বজন থেকে পড়শিদের মধ্যে। এই রেওয়াজ এ দেশের প্রায় প্রতিটি ঘরে ঘরেই। শুধু তাই নয়, সন্তানের গায়ের রং নিয়েও আবার কৌতুহলের সীমা থাকে না। ইন্টারনেট যখন ছিল না, তখন এই আলোচনা শুধু পরিবার বা পাড়াতেই সীমাবদ্ধ থাকত। আজ এই আলোচনার বেড়াজাল ভেঙে গিয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। তারই একটি প্রমাণ মিলেছে এক গর্ভবতী মহিলার ফেসবুক পোস্টিং নিয়ে।

ওই মহিলা ফেসবুকের একটি বিশেষ পেজে লেখেন, “আমার সন্তানের গায়ের রং কী ভাবে ফর্সা হবে, সে বিষয়ে কেউ আমাকে সাহায্য করবেন?” শুধু তাই নয়, তিনি আরও লেখেন, “কী খেলে বা পান করলে ফর্সা সন্তান পাব?”

ফেসবুকে ওই কমেন্ট পোস্ট হওয়া মাত্রই পরামর্শের বন্যা বয়ে যায়। তাতে মহিলা সকলের হাসির খোরাক ছাড়া আর কিছুই হননি।

Advertisement

এক ব্যক্তি তাঁর প্রশ্নের উত্তরে বলেছেন, “ফর্সা পুরুষকে বিয়ে করুন তা হলেই ফর্সা সন্তান পাবেন। তার সঙ্গে অবশ্যই প্রার্থনা করতে হবে মনস্কামনা পূরণ করতে।” ওই ব্যক্তি আরও বলেন, “আমি তো সুস্থ-সবল সন্তানই কামনা করি। রং নয়।”

কেউ আবার টিপ্পনি করেন, “আপনি ও আপনার স্বামী ফর্সা হলেই হবে!”

তবে সবচেয়ে হাস্যকর মন্তব্য হচ্ছে, “খাবারের সঙ্গে ফেয়ারনেস ক্রিম খেলেই সন্তানের রং ফর্সা হবে।”

আবার কেউ লিখেছেন, “ফর্সা সন্তানের জন্য নিউট্রিলা খান।”

এক মহিলা আবার উত্তরে লিখেছেন, “আমি আফ্রিকায় থাকি। এখানে মহিলারা গর্ভাবস্থায় দুধ খান। তবুও সন্তানের রং কালোই হয়।”

এত ‘ভাল’ কমেন্ট পাওয়ার পর মহিলার অবস্থা হয়েছিল ঠিক— ‘কী চেয়েছি, আর কী যে পেলাম!”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy