Advertisement
E-Paper

পেঁয়াজ খেয়ে খোসা তো ফেলে দেন? সে খোসার কত গুণ, তা এ বার দেখালেন এক প্রভাবী

পেঁয়াজের খোসা যে খাওয়ার জিনিস নয়, তা নিশ্চয়ই জানেন। কিন্তু যা জানেন, তা একেবারেই ভুল। এমনই দাবি করলেন এক প্রভাবী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৯:২৪
image of onion peel

স্যুপ, মুখরোচক কোনও শুকনো খাবার— সবেতেই পেঁয়াজের পরিবর্তে তার খোসা ব্যবহার করা যায়। ছবি: সংগৃহীত।

কালিয়া, কোর্মা থেকে সাধারণ ডিম ভাজা— সবেতেই পেঁয়াজ ব্যবহারের চল রয়েছে। ব্যবহারের আগে পেঁয়াজ কেটে তার খোসা তো ফেলে দিতেই অভ্যস্ত বেশির ভাগ মানুষ। কারণ, পেঁয়াজের খোসা তো খাওয়ার জিনিস নয়। কিন্তু এমন ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন এক প্রভাবী। পেঁয়াজের খোসা দিয়েও যে মশলা তৈরি করা যায়, তা দেখালেন তিনি। শুধু তা-ই নয়, পেঁয়াজের খোসার উপকারিতা সম্বন্ধে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। পাশাপাশি, দেখিয়েছেন পেঁয়াজের খোসা থেকে কী ভাবে সেই মশলা তৈরি করা যায়। এমন কিছু উপমহাদেশীয় খাবার রয়েছে, যেখানে সরাসরি পেঁয়াজ ব্যবহার না করলেও পেঁয়াজের খোসা গুঁড়ো কিন্তু সহজেই ব্যবহার করা যায়। স্যুপ, মুখরোচক কোনও শুকনো খাবার— সবেতেই পেঁয়াজের পরিবর্তে তার খোসা ব্যবহার করা যায়।

ভরপুর পেঁয়াজের খোসাতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই। এ ছাড়াও রয়েছে স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান ফ্ল্যাভনয়েড্‌স। তাই পেঁয়াজের পাশাপাশি এই সব্জির খোসাও যথেষ্ট গুরুত্ব রয়েছে। কার্লে বোদ্রাগ নামের ওই প্রভাবী দেখিয়েছেন কী ভাবে খুব কম সময়ে পেঁয়াজের খোসা থেকে গুঁড়ো তৈরি করা যায়।

পেঁয়াজের খোসা গুঁড়ো করে মশলা তৈরি করবেন কী করে?

প্রথমে পেঁয়াজের খোসাগুলি পরিষ্কার জলে ধুয়ে রোদে ভাল করে শুকিয়ে নিন।

এ বার খোসাগুলি বেকিং ট্রেতে রেখে ৫ থেকে ৭ মিনিট বেক করতে দিন। তা হলে বেশ মুচমুচে হবে।

এ বার গ্রাইন্ডারে সেই খোসা দিয়ে গুঁড়ো করে, বায়ুরোধী পাত্রের মধ্যে রেখে দিন।

Onion Peels Spices
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy