Advertisement
E-Paper

আপনার বাড়ির খুদে কি রাতে ঘুমাতে চাইছে না? ওকে দিন এই খাবারগুলি

কী করে ওকে সময়ে ঘুমাতে পাঠাবেন? এই সমস্যার সমাধান আছে খাবারের প্লেটে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ১৯:৫১
শিশুকে ঘুম পাড়াতে কী খাওয়াবেন?

শিশুকে ঘুম পাড়াতে কী খাওয়াবেন? ছবি: সংগৃহীত

আপনার বাড়ির শিশুটি কি রাতে ঘুমাতে চাইছে না? রাত হলেই বেড়ে যায় দুষ্টুমি? কিংবা শুরু করে দেয় কান্নাকাটি? তা হলে ওকে শান্ত করবেন কী করে? কী করে ওকে সময়ে ঘুমাতে পাঠাবেন? এই সমস্যার সমাধান আছে খাবারের প্লেটে।

রাতে কিছু বিশেষ খাবার খাওয়ালেই শিশুরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ওদের গভীর ঘুমও হয়। তাই ঠিক থাকে ওদের বৃদ্ধির হার। মনও ভাল থাকে।

দেখে নেওয়া যাক, সেই খাবারগুলি কী কী।

দুধ: শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই পানীয়ের মধ্যে আছে বিশেষ ধরনের অ্যামিনো অ্যাসিড। এটি শিশুদের গভীর ভাবে ঘুমিয়ে পড়তে সাহায্য করে, তার সঙ্গে হাড়ও মজবুত করে।

কলা: পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬ ভরপুর পরিমাণে রয়েছে কলায়। এটিও শিশুদের ঘুমের মান ভাল করে। রাতে দুধের সঙ্গে যদি কলা দেন, ওর ঘুম ভাল হবে।

আখরোট: এটিও শিশুদের ঘুমের জন্য খুব ভাল। সন্ধ্যাবেলা ওদের অন্য খাবারের সঙ্গে অল্প পরিমাণে আখরোট দিলে রাতে ঘুম ভাল হয়। এতেও দুধের মতোই অ্যামিনো অ্যাসিড থাকে। সেটিও ঘুমাতে সাহায্য করে।

রাঙা আলু: রাতের খাবারে আপনার বাড়ির খুদেকে দিতে পারেন এই আলুর নানা পদ। এতে থাকা সেরোটোনিন ঘুম আসতে সাহায্য করে।

স্যামন মাছ: এখন ভারতেও সহজেই পাওয়া যায় এই সামুদ্রিক মাছ। এর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ঘুম গভীর করে। রাতের খাবারে শিশুকে দিতে পারেন এই মাছের পদও।

Children
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy