Advertisement
E-Paper

একই অন্তর্বাস পরেন, স্তনের আকার ইঞ্চিতে ইঞ্চিতে মেলাতে অস্ত্রোপচার করিয়েছেন তিন বোন

জন্মের পর থেকেই তাঁরা একসঙ্গে রয়েছেন। একেবারে শিশুবয়স থেকেই একসঙ্গে খাওয়াদাওয়া, শোয়া, একই রকম জামা পরার মতো অভ্যাস রপ্ত করানো হয়েছিল তাঁদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ১৪:০০
Image of Triplet sisters

হানা, ক্যাথরিন এবং নাদিয়া প্লাস্টিক সার্জারি নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন। ছবি- সংগৃহীত

একসঙ্গেই পৃথিবীর আলো দেখেছিলেন তিন বোন। তাঁদের মধ্যে টানও চোখে পড়ার মতো। তিন বোনের এই সম্পর্ক যাতে আরও মজবুত হয়, তাই প্লাস্টিক সার্জারি করিয়ে হুবহু একই রকম দেখতে হয়েছেন। শুধু কি তাই? তিন বোনই যাতে তিন জনের অন্তর্বাস, পোশাক, জুতো ভাগাভাগি করে পরতে পারেন, তাই এক ছাঁচে গড়ে নিয়েছেন নিজেদের স্তন, পায়ের পাতাও।

বছর ২৭-এর হানা, ক্যাথরিন এবং নাদিয়া প্লাস্টিক সার্জারি নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন। শুধু যে তাঁদের এক রকম দেখতে, তা-ই নয়। তাঁরা তিন জনে একই রকম পোশাক পরেন এবং এক বিছানায় শুতেও যান। সমাজমাধ্যমে প্রভাবী ওই তিন বোনেরই বক্তব্য, তাঁরা তিন জনেই তিন জনের পোশাক ঘুরিয়ে-ফিরিয়ে পরতে পারেন। এমনকি, তাঁদের পায়ের পাতার আকারও একই রকম। অনেকেরই হয়তো শুনতে অবাক লাগে। কিন্তু তাঁরা এমন জীবনধারায় কোনও বদল আনতে চান না।

জন্মের পর থেকেই তাঁরা একসঙ্গে রয়েছেন। একেবারে শিশুবয়স থেকেই একসঙ্গে খাওয়াদাওয়া, শোয়া, একই রকম জামা পরার মতো অভ্যাস রপ্ত করানো হয়েছিল তাঁদের। সেই থেকেই তিন বোনের মধ্যে এমন অদ্ভুত বন্ধন। তাঁরা কেউই পরস্পরকে ছেড়ে থাকতে পারবেন না বলে ভবিষ্যতে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাথরিন বলেন, “অনেকেই মনে করেন, এমন আচরণ শিশুসুলভ। অপরিণত মানসিকতার বহিঃপ্রকাশ মাত্র। কিন্তু আমরা একে অপরকে নিয়ে খুশি। আমরা যা করি, তা শুধুমাত্র নিজেদের ভাল লাগা এবং ভাল রাখার জন্য।”

Three Sisters Bizarre Plastic Surgery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy