Advertisement
E-Paper

অফিসের তাড়ায় দ্রুত খাচ্ছেন? ওজনও বাড়ছে দ্রুত

তাড়াহুড়ো করে খেলে উদ্বেগের পরিমাণ বাড়ে। অন্যদিকে, আস্তে আস্তে খেলে মন ভাল থাকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৫:৪৫
খাবার যাই হোক না কেন, তাড়াহুড়ো করে খেলে বাড়তে পারে ওজন।

খাবার যাই হোক না কেন, তাড়াহুড়ো করে খেলে বাড়তে পারে ওজন। ছবি: সংগৃহীত

তাড়াতাড়ি খেলে মেদ বাড়ে। এমনই বলছেন বিশেষজ্ঞরা। তুলনায় যদি আস্তে আস্তে খাওয়া যায়, অতটাও ওজন বাড়বে না, পাশাপাশি আরও কয়েকটি উপকার হবে।
দেখে নেওয়া যাক আস্তে খাওয়ার গুণ কী কী, কোন কোন কারণে ধীরে খেলে ওজন বৃদ্ধি হয় না।

বেশি পুষ্টি: আস্তে খেলে অনেক বেশি পরিমাণে খাদ্যগুণ হজম করতে পারে শরীর। শরীরে মেদও কম জমে।
মন ভাল থাকে: শুনে অবাক লাগলেও কথাটা সত্যি। তাড়াহুড়ো করে খেলে উদ্বেগের পরিমাণ বাড়ে। অন্যদিকে, আস্তে আস্তে খেলে মন ভাল থাকে। তাতে ওজন বৃদ্ধি হয় না।
হজম ভাল: বেশি করে চিবিয়ে খাচ্ছেন? তাতে খাবার হজমও হয় ভাল। খাবার যত বেশি ক্ষণ মুখে থাকে, ততই তার মধ্যে থাকা চর্বি বা স্নেহপদার্থ ক্রমশ হজম হতে থাকে।
ক্যালোরি কমানো: বেশি চিবিয়ে খেলে মুখের ব্যায়াম হয়। তাতে কিছু মেদ তো কমেই।

Weight Loss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy