Advertisement
E-Paper

Cooking Tips: মাটির হাঁড়িতে মাংস রাঁধবেন? ব্যবহারের সঠিক কায়দা না জানলেই মুশকিলে পড়বেন

যে সব রান্না হালকা আঁচে করতে হয়, তার জন্য মাটির পাত্রের মতো উপযোগী জিনিস আর দু’টি হয় না। কিন্তু সঠিক কায়দা জানা আছে তো?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৪:৫১
মাটির পাত্রে রান্না করার সময় গ্যাসের আঁচ সম্পর্কে সচেতন হতে হবে।

মাটির পাত্রে রান্না করার সময় গ্যাসের আঁচ সম্পর্কে সচেতন হতে হবে।

ইদানীং নেটমাধ্যমের দৌলতে মাটির পাত্রে মাংস কিংবা বিরিয়ানি রাঁধার প্রচলন বেশ বেড়েছে। মাটির পাত্রে রান্না করলে খাবারের স্বাদ আলাদা মাত্রা পায়। আর যে সব রান্না হালকা আঁচে করতে হয়, তার জন্য মাটির পাত্রের মতো উপযোগী জিনিস আর দু’টি হয় না। কিন্তু এই ধরনের পাত্র ব্যবহার করার জন্য জানতে হবে হবে সঠিক কায়দা।

মাটির হাঁড়িতে রান্না করার সময় কী কী বিষয় মাথায় রাখবেন?

১) গরম জল করে অন্তত ৮-১০ ঘণ্টা পাত্রটি ভিজিয়ে রাখতে হবে। এত ক্ষণ জলে ভিজিয়ে রাখলে জল শুষে নেয় হাঁড়ি। তখন তাতে কোনও খাবার ফোটাতে বা সেদ্ধ করতে সুবিধা হয়। ঘণ্টা দশেক পরে পাত্রটিতে জল ভরে নিয়ে গ্যাসে বসান। জল ফুটে গেলে তা ফেলে দিন। পাত্র শুকিয়ে নিয়ে রেখে দিন। রান্নার জন্য এখন তা তৈরি।

২) মাটির হাঁড়ি জলে ভেজানোর আগে পরিষ্কার করে নেওয়া জরুরি। খানিকটা আটা হাতে নিয়ে ভাল ভাবে তা পাত্রের গায়ে মাখিয়ে নিতে হবে। ভাল ভাবে সেই পাত্র এ বার ঘষলে আলগা মাটি বেরিয়ে আসবে। সরে যাবে ধুলো-বালিও।

৩) মাটির পাত্রে রান্না করার সময় গ্যাসের আঁচ সম্পর্কে সচেতন হতে হবে। খুব বেশি চড়া আঁচে মাটির হাঁড়িতে রান্না করা যাবে না। খালি মাটির হাঁড়ি গ্যাসে চড়াবেন না।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

৪) মাটির পাত্রে রান্না করার সময় কাঠের হাতা-খুন্তি ব্যবহার করাই শ্রেয়। স্টিলের হাতা ব্যবহার করলে হাঁড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল।

৫) গ্যাসের আঁচ থেকে নামিয়ে মাটির পাত্রটি কখনই খুব বেশি ঠান্ডা জায়গায় রাখা যাবে না। তা হলে পাত্রটি ভেঙে যেতে পারে। ভেজা তোয়ালের উপর মাটির গরম পাত্র রাখতে পারেন।

মাটির পাত্রে রান্না করার উপকারিতা কী?

মাটির মধ্যে থাকে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং সালফার। হাঁড়িতে রান্না করলে খাবারের সঙ্গে এই খনিজগুলি যুক্ত হয়। তা ছাড়া, কম তেলও লাগে মাটির পাত্রে রান্না করলে। তাই রান্না হয় স্বাস্থ্যকর।

Clay Pot cooking tips Life Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy