Advertisement
E-Paper

কাঁচা আম দিয়ে আচার, চাটনি তো খান, কিন্তু ‘ম্যাঙ্গো রাইস’ খেয়েছেন কি? রইল তার প্রণালী

ফ্রায়েড রাইস, লেমন রাইস তো খেয়েছেন, কাঁচা আম দিয়ে তৈরি ‘ম্যাঙ্গো রাইস’ খেয়েছেন কি?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১৯:২১
Image of raw mango rice

কাঁচা আম দিয়ে বানান দক্ষিণী পদ ‘ম্যাঙ্গো রাইস’। ছবি- সংগৃহীত

বাঙালির প্রত্যাশিত কালবৈশাখী সে ভাবে আসেনি। যেটুকু ছিটেফোঁটা ঝড়বাদল হয়েছে, তাতেই বাগানের কাঁচা আম পড়েছে বেশ খানিকটা। ওই কাঁচা আম দিয়ে প্রতি বারই আচার বানানো হয়। তবে এ বার আর শুধু আচার বা চাটনি নয়। নতুন এমন কোনও পদ রাঁধুন, যা গরমের দুপুরে খেতেও ভাল লাগবে এবং পেটও ভরবে। খুঁজতে গিয়ে পাওয়া গেল দক্ষিণী পদ ‘ম্যাঙ্গো রাইস’। কী ভাবে বানাতে হয় জানেন? রইল তার প্রণালী।

উপকরণ

চাল: ২ কাপ

কাঁচা আম: ১টি

তেল: ১ টেবিল চামচ

বাদাম: আধ কাপ

ছোলার ডাল: ১ টেবিল চামচ

বিউলির ডাল: ১ টেবিল চামচ

সর্ষে: আধ চা চামচ

শুকনো লঙ্কা: ২ টি

আদা কুচি: ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কা কুচি: ১ টেবিল চামচ

কারি পাতা: এক মুঠো

নুন: স্বাদ অনুযায়ী

হলুদ: এক চিমটে

প্রণালী

১) প্রথমে ভাত রান্না করে নিন। চাল একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নেবেন।

২) কাঁচা আম ধুয়ে খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন।

৩) এ বার কড়াইতে তেল দিন। এর মধ্যে দিন বাদাম। হালকা নাড়াচাড়া করে তুলে রাখুন।

৪) এ বার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে এর মধ্যে গোটা সর্ষে, শুকনো লঙ্কা, ছোলা এবং বিউলির ডাল ফোড়ন দিন।

৫) সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিন আদা কুচি, কাঁচা লঙ্কা এবং কারি পাতা।

৬) একটু ভাজা হলে কুরিয়ে রাখা আম দিয়ে দিন। এর পর সামান্য একটু নুন এবং হলুদ দিন। হালকে আঁচে ভেজে নিন।

৭) আম নরম হয়ে এলে এর মধ্যে আগে থেকে করে রাখা ভাত অল্প অল্প করে দিয়ে দিন।

৮) ভাল করে মিশিয়ে নিয়ে উপর থেকে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

Recipe Mango Rice
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy