Advertisement
E-Paper

Bengali Sweet Recipe: হালুয়া খেতে ভালবাসেন? তা হলে গাজর দিয়ে নয়, বানিয়ে নিন পাউরুটি দিয়ে

হালুয়া মানেই কি শুধু গাজরের কদর? পাউরুটি দিয়েও হালুয়া বানানো যায়, জানতেন? রইল প্রণালী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২০:১৫
নতুন স্বাদের মিষ্টি খেতে চাইলে বানিয়ে নিন পাউরুটির হালুয়া।

নতুন স্বাদের মিষ্টি খেতে চাইলে বানিয়ে নিন পাউরুটির হালুয়া। ছবি: সংগৃহীত

সকালের জলখাবারে অনেকেরই পাউরুটি থাকে। আলাদা করে বানানোর ঝক্কিও কম। আবার তাড়াহুড়োয় এর চেয়ে ভাল খাবার আর নেই। সেই জন্য অনেকেই বাড়িতে মজুত করে রাখেন। তবে ডিম, কলার সঙ্গে কিংবা টোষ্ট হিসাবে খাওয়া ছাড়াও পাউরুটি দিয়ে তৈরি করতে পারেন মিষ্টি পদও। একেবারে নতুন স্বাদের কোনও মিষ্টি খেতে চাইলে বানিয়ে নিতে পারেন পাউরুটির হালুয়া। রইল প্রণালী।

উপকরণ

পাউরুটি: পরিমাণ মতো

কাঠবাদাম: ১০টি

কাজুবাদাম: ১২টি

পেস্তা: প্রয়োজন মতো

কিশমিশ: ৫-৬ টি

দুধ: দু'কাপ

চিনি: এক কাপ

গুঁড়ো দুধ: আধ কাপ

ঘি: দু' চা চামচ

গোলাপজল: দু’ টেবিল চামচ

প্রণালী

প্রথমে পাউরুটিগুলিকে গরম জলে ভিজিয়ে পেস্তা, কিশমিশ, কাজু একসঙ্গে মিশিয়ে চটকে বলের আকারে গড়ে নিন।

এ বার একটি পাত্রে তেল ও ঘি গরম করে পাউরুটির বলগুলি লালচে করে ভেজে নিন।

অন্য একটি পাত্রে অল্প আঁচে দুধ জ্বাল দিতে বসান। দুধ খানিকটা ফুটে এলে তাতে কাঠবাদাম, গুঁড়ো দুধ, গোলাপজল, চিনি মিশিয়ে আবার ফুটিয়ে নিন।

চিনি গলে গিয়ে দুধ শুকিয়ে এলে ভেজে রাখা পাউরুটির বলগুলি দুধের মধ্যে দিয়ে আঁচ নিভিয়ে ঢাকা দিয়ে রাখুন যাতে পাউরুটির মধ্যে দুধ ঢুকতে পারে। ঠান্ডা হয়ে এলে পরিবেশন করুন পাউরুটির হালুয়া।

Recipe sweet Dessert Recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy