Advertisement
E-Paper

Chhanar Devil Recipe: অতিথি ডিম খান না? ছানা দিয়েই বানিয়ে ফেলুন ডেভিল

ভাবছেন ছানা দিয়ে আবার ডেভিল হয় নাকি? দিব্যি হবে। প্রণালীটা জেনে নিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২০:১৩
ছানার ডেভিল।

ছানার ডেভিল। নিজস্ব চিত্র।

সকাল থেকে ভাবছেন অতিথির জন্য কী বানাবেন। মাছ-মাংস তো না হয় হল, তা ছাড়া কী হবে? বিশেষ করে ডালের মুখে একটা ডিম দিয়ে কিছু বানালে ভালই হত। কিন্তু করা যাবে না। অতিথি আবার ডিম খান না।

কোনও চিন্তা নেই। ডালের সঙ্গে ডিমের ডেভিল না হয় না-ই বা দিতে পারলেন। অন্য কিছু করে ফেলতেই পারেন। ডেভিলই দিন। তবে ছানা দিয়ে।

ভাবছেন ছানা দিয়ে আবার ডেভিল হয় নাকি? দিব্যি হবে। প্রণালীটা জেনে নিন।

উপকরণ:

ছানার: ৫০০ গ্রাম

ছোলার ডাল: ১২৫ গ্রাম

ঘি: ৩ টেবিল চামচ

সর্ষের তেল: পরিমাণ মতো

কাঁচা লঙ্কা: ২টি

আদা কুচি: ১ টেবিল চামচ

কালো জিরে: ১ টেবিল চামচ

চিনি: ১ টেবিল চামচ

নুন: স্বাদ মতো

এক চামচ ছানা মাখা হাতে নিয়ে চেপটে গোল আকারের করে নিন। তার মধ্যে কিছুটা ডালের পুর ভরুন। এ বারে ডিমের মতো আকার দিন গোটা জিনিসটিকে। এ রকম করে সব ক’টি ছানার বল তৈরি করে নিন।

এক চামচ ছানা মাখা হাতে নিয়ে চেপটে গোল আকারের করে নিন। তার মধ্যে কিছুটা ডালের পুর ভরুন। এ বারে ডিমের মতো আকার দিন গোটা জিনিসটিকে। এ রকম করে সব ক’টি ছানার বল তৈরি করে নিন।

প্রণালী:

পুর তৈরি করার জন্য ছোলার ডাল ভিজিয়ে রাখুন। তিন-চার ঘণ্টা ভিজিয়ে রাখার পর ভাল ভাবে বেটে নিন। খুব মিহি করে ডাল বাটতে হবে। এর পর একটি কড়াইয়ে সামান্য ঘি দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিন। কাঁচা লঙ্কা কুচি দিন। সামান্য হিংও দিতে পারেন। আর দিন আদা কুচি। মাঝারি আঁচে ভাল ভাবে পাক দিন। অন্তত ১৫-২০ মিনিট রাখুন। তার পর নামিয়ে নিন। একটি পাত্রে আলাদা করে ঢেলে রাখুন।

এ বার ভাল ভাবে ছানাটা চটকে নিন। একটু নুন, লঙ্কা, ঘি দিয়ে ছানা মাখুন। একেবারে মিহি করে মাখবেন। তার পর এক চামচ ছানা মাখা হাতে নিয়ে চেপটে গোল আকারের করে নিন। তার মধ্যে কিছুটা ডালের পুর ভরুন। এ বারে ডিমের মতো আকার দিন গোটা জিনিসটিকে। এ রকম করে সব ক’টি ছানার বল তৈরি করে নিন। তার পর পরবর্তী ধাপ।

একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। মাঝারি আঁচে একের পর এক সব ক’টি ছানার বল ভেজে নিন। ব্যস তৈরি হয়ে যাবে ডেভিল।

গরম ভাত আর ডালের মুখে পরিবেশন করতে পারেন। কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।

(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় যে ছবিটি অনবধানতাবশত ব্যবহার করা হয়েছিল, সেটি ঊর্মি ঘোষের ব্যক্তিগত ব্লগপোস্টের ছবি। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। ছবিটি বদলে দেওয়া হল।)

Recipe Vegetarian Recipes Paneer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy