Advertisement
E-Paper

মুরগির ঝোল আর ভাল লাগে না? স্বাদবদল করতে বানিয়ে ফেলুন মলমল চিকেন কারি

আলু দিয়ে পাতলা ঝোল বানান অথবা কষানো মুরগি। পেঁপে, গাজর দিয়ে স্ট্যু বানান অথবা চিলি চিকেন। চিকেনের প্রতি প্রেম ফিরিয়ে আনতে নতুন ধরনের রান্না করতে পারেন। মলমল চিকেন কারি। রইল প্রণালী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৯:৫৩
মলমল চিকেন দিয়েই জমিয়ে ফেলুন রাতের ভোজ।

মলমল চিকেন দিয়েই জমিয়ে ফেলুন রাতের ভোজ। ছবি: সংগৃহীত।

শৈশবে যে মুরগির মাংস না পেলে খাওয়াই হত না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চিকেনে অভক্তি জন্মায়। তা সে আলু দিয়ে পাতলা ঝোল বানান অথবা কষানো মুরগি। পেঁপে, গাজর দিয়ে স্ট্যু বানান অথবা চিলি চিকেন। চিকেনের প্রতি প্রেম ফিরিয়ে আনতে নতুন ধরনের রান্না করতে পারেন। মলমল চিকেন কারি। রইল প্রণালী।

উপকরণ:

৭০০ গ্রাম মুরগির মাংস

১ টেবিল চামচ আদার কুচি

৭-৮ কোয়া রসুন

৪-৫ টি কাঁচা লঙ্কা

১০-১৫টি গোটা গোলমরিচ

৩ টি বড় মাপের আলু সেদ্ধ (টুকরো করে কাটা)

১ কাপ টক দই

১ কাপ পেঁয়াজকুচি

১ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ জিরেগুঁড়ো

১ চা চামচ গরমমশলাগুঁড়ো

৩ টেবিল চামচ ঘি

স্বাদমতো নুন

প্রণালী:

প্রথমে আদা, রসুন, কাঁচালঙ্কা, গোল মরিচ, সেদ্ধ আলু আর দই মিক্সিতে ঘুরিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন। এ বার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। মাংসগুলি দিয়ে খানিক ক্ষণ ভেজে নিন। লঙ্কাগুড়ো, জিরেগুঁড়ো দিয়ে খানিক ক্ষণ কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে বেটে রাখা আলুর মিশ্রণ, গরমমশলার গুঁড়ো আর নুন দিয়ে কষিয়ে নিন। ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে ধনেপাতাকুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। রুটি, নান বা পরোটার সঙ্গে পরিবেশন করুন মলমল চিকেন কারি।

Chicken Recipes Non veg Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy