Advertisement
E-Paper

Volleyball: মিনি বয়েজ রাজ্য ভলিবলে জয়ী আতপুর সম্মিলনী

ময়দানে পশ্চিমবঙ্গ ভলিবল অ্যাসোসিয়েশনের মাঠে প্রতিযোগিতার ফাইনালে বুধবার সরাসরি সেটে ম্যাচ জিতে নিয়েছে উত্তর ২৪ পরগনার ওই ক্লাব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ২০:৪৫
ট্রফি নিয়ে আতপুর সম্মিলনী।

ট্রফি নিয়ে আতপুর সম্মিলনী। নিজস্ব চিত্র

মিনি বয়েজ রাজ্য ভলিবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী হল আতপুর সম্মিলনী। ময়দানে পশ্চিমবঙ্গ ভলিবল অ্যাসোসিয়েশনের মাঠে প্রতিযোগিতার ফাইনালে বুধবার সরাসরি সেটে ম্যাচ জিতে নিয়েছে উত্তর ২৪ পরগনার ওই ক্লাব। ফাইনালে পূর্ব বর্ধমান জেলার ভক্তিসংঘ ভলিবল অ্যাকাডেমিকে ২৫-২০, ২৬-২৪ ও ২৫-১৭ পয়েন্টে পরাজিত করেছে আতপুর সম্মিলনী।

অনূর্ধ্ব-১৪ বছর বয়সের বালকদের জন্য এই প্রতিযোগিতা আয়োজন করেছিল ভলিবল সংস্থা। এ বারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মোট ১৬টি দল। গ্রুপ লিগ পর্যায় থেকে শুরু করে এই প্রতিযোগিতা চলেছে বিগত দু’মাস ধরে। ভলিবল সংস্থার ৩ নম্বর কোর্টে ফাইনাল ম্যাচে বিজয়ী হয়েছে আতপুর সম্মিলনী।

গোটা প্রতিযোগিতা জুড়েই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। কোনও দলই কাউকে ছেড়ে কথা বলেনি। তবে আতপুর সম্মিলনীর খেলোয়াড়রা বাকিদের থেকে এগিয়েছিল। গোটা প্রতিযোগিতা জুড়েই তারা ভাল খেলেছে।

Volleyball
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy