Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

এশীয় যুব অ্যাথলেটিক্সে সোনা বাংলার মেয়ের, আরও এক পদক হিনার দখলে

আরও একটি সোনা জিতল বাংলার মেয়ে রেজওয়ানা মল্লিক হিনা। দক্ষিণ কোরিয়ার ইচিয়নে অনূর্ধ্ব-২০ এশীয় যুব অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছে নদিয়ার কিশোরী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৩ ২০:২৩
Rezoana Mallick Heena

রেজওয়ানা মল্লিক হিনা। —ফাইল চিত্র

অনূর্ধ্ব-১৮ স্তরের পরে এ বার অনূর্ধ্ব-২০ এশীয় যুব অ্যাথলেটিক্স প্রতিযোগিতাতেও সোনা জিতল বাংলার কিশোরী রেজওয়ানা মল্লিক হিনা। দক্ষিণ কোরিয়ার ইচিয়নে রবিবার এই পদক জিতেছে নদিয়ার ১৬ বছরের কিশোরী।

মহিলাদের ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে হিনা। সে সময় নিয়েছেন ৫৩.৩২ সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার কিশোরীর থেকে .৩৯ সেকেন্ড আগে শেষ করেছে হিনা। দৌড় শুরু হওয়ার পরেই থেকেই এগিয়ে গিয়েছিল হিনা। যত সময় গড়িয়েছে তত সোনা জেতার কাছে পৌঁছেছে সে।

এর আগে এপ্রিল মাসে উজবেকিস্তানের তাসখন্দে অনূর্ধ্ব-১৮ এশীয় যুব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছিল হিনা। সেখানে হিনা সময় নিয়েছিল ৫২.৯৮ সেকেন্ড। নদিয়ায় বাড়ি হলেও বেঙ্গালুরুর অর্জুন অজয়ের কাছে কোচিং নেয় সে।

অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় রবিবার দু’টি সোনা ও একটি ব্রোঞ্জ জিতেছে ভারত। এর ফলে তিনটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ নিয়ে জাপানের পরে পদক তালিকায় দ্বিতীয় স্থানে ভারত। হিনা ছাড়া সোনা জিতেছে ভারতপ্রীত সিংহ। পুরুষদের ডিসকাস প্রতিযোগিতায় ৫৫.৬৬ মিটার ছুড়ে সোনা জিতেছে সে। মহিলাদের ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় রুপো জিতেছে ভারতের অন্তিমা পাল।

Athletics Indian Athlete gold medal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy