Advertisement
E-Paper

প্রেমিকের একাধিক প্রেমিকার কথা জানতে পারায় অশান্তি, কল্যাণীতে গলায় দড়ি দিল কিশোরী!

মৃতার নাম বর্ষা মণ্ডল। কল্যাণী পুরসভার চাঁদামারি-১ ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা ওই মেয়েটির সঙ্গে মুরাতিপুর এলাকার এক যুবকের সম্পর্ক ছিল বলে পরিবার সূত্রে খবর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৩:৫১

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রেমিকের একাধিক সম্পর্কের কারণে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল এক কিশোরী। কিন্তু প্রেমিক নাছোড়। বাড়িতে এসে তিনি হুমকি, গালিগালাজ করেন বলে অভিযোগ। তার পরেই ওই কিশোরী আত্মহত্যার ঘটনায় শোরগোল নদিয়ার কল্যাণী পুরসভা এলাকায়। পুলিশের অনুমান, প্রণয়ঘটিত সম্পর্কের টানাপড়েন থেকে এই ঘটনা।

মৃতার নাম বর্ষা মণ্ডল। কল্যাণী পুরসভার চাঁদামারি-১ ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা ওই মেয়েটির সঙ্গে মুরাতিপুর এলাকার এক যুবকের সম্পর্ক ছিল বলে পরিবার সূত্রে খবর। বর্ষার বাড়ির একাধিক সদস্যের দাবি, বছর দুয়েক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যুবক এবং কিশোরী। কিন্তু সম্প্রতি বর্ষা জানতে পারে প্রেমিক একাধিক সম্পর্কে রয়েছে। ওই নিয়ে প্রেমিকের সঙ্গে তার অশান্তি হয়। ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে সে।

এর পর বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে এলাকার একটি মেলা দেখতে গিয়েছিল বর্ষা। সেখানে প্রেমিকের সঙ্গে তার দেখা হয়। কিন্তু বর্ষা তাঁকে এড়িয়ে যায়। অভিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ ওই যুবক বর্ষাদের বাড়ি চলে যান। তিনি বর্ষাকে গালাগালি করেন। হুমকিও দেন বলে অভিযোগ। ওই সময় বর্ষার বাবা-মা বাড়ি ছিলেন না। তবে কিশোরীর তুতো বোনেরা ওই গন্ডগোলের সময় ছিল। তাদের দাবি, তার পর বর্ষা পাশের ঘরে ঘুমানোর জন্য চলে যায়। কিন্তু পরে তাকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন বাবা-মা। মেয়েটিসকে তড়িঘড়ি উদ্ধার করে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতার মা রিঙ্কু মণ্ডল বলেন, “এক যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল। কিন্তু আমার মেয়ের পাশাপাশি অন্য মেয়ের সঙ্গেও সম্পর্ক আছে ওই ছেলেটির। মেয়ে সম্পর্ক থেকে সরে আসতে চায়। কিন্তু বৃহস্পতিবার রাতে ছেলেটি আমাদের বাড়ি এসে মেয়েকে হুমকি দেয়। তার পরেই ও আত্মহত্যা করল।’’ তিনি আরও বলেন, ‘‘ওই ছেলেটির কড়া শাস্তি চাই। আর কোনও মেয়ের জীবন যেন নষ্ট করতে না পারে ও।”

ইতিমধ্যে পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যুবকের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Death Case Suicide Crime Nadia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy