Advertisement
E-Paper

টুকরো খবর

মিসবা উল হক, ইউনিস খানদের মতো সিনিয়র ক্রিকেটাররা লড়াইয়ে যোগ দিয়েছেন এ বার। যে ফর্ম্যাটে গত কয়েক মাসে সাফল্যও আছে পাকিস্তানের। টেস্টেও বাংলাদেশের দাপট তাও রোখা যাচ্ছে কোথায়! মোমিনুল হক (৮০) আর ইমরুল কায়েসের (৫১) হাফসেঞ্চুরিতে প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশ ২৩৬-৪। ওয়ান ডে, টি টোয়েন্টির পর টেস্টেও ছবিটা বদলাচ্ছে না। অন্তত এ দিনের ব্যাটিংয়ে মিসবাদের বিরুদ্ধে ‘অ্যাডভান্টেজ বাংলাদেশ’ বলা যায়।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৫ ০৩:৩৩

পাকিস্তানের বিরুদ্ধে টেস্টেও দাপট বাংলাদেশের

সংবাদ সংস্থা • খুলনা

মিসবা উল হক, ইউনিস খানদের মতো সিনিয়র ক্রিকেটাররা লড়াইয়ে যোগ দিয়েছেন এ বার। যে ফর্ম্যাটে গত কয়েক মাসে সাফল্যও আছে পাকিস্তানের। টেস্টেও বাংলাদেশের দাপট তাও রোখা যাচ্ছে কোথায়! মোমিনুল হক (৮০) আর ইমরুল কায়েসের (৫১) হাফসেঞ্চুরিতে প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশ ২৩৬-৪। ওয়ান ডে, টি টোয়েন্টির পর টেস্টেও ছবিটা বদলাচ্ছে না। অন্তত এ দিনের ব্যাটিংয়ে মিসবাদের বিরুদ্ধে ‘অ্যাডভান্টেজ বাংলাদেশ’ বলা যায়। লড়াইটা যদিও সোজা ছিল না। বিশেষ করে তামিম ইকবাল (২৫) দলের ৫২ রানের মাথায় ফিরে যাওয়ায়। তবে ইমরুল আর মোমিনুল শুরুর দিকের ঝড়ঝাপটা সামলে নেন। পরে যে দায়িত্ব এসে পড়ে মাহমুদুল্লার (৪৯) উপর। দিনের শেষ ওভারে মোমিনুলের আউট হওয়াটা অবশ্য কিছুটা হলেও ধাক্কা মুশফিকুর রহিমের টিমের জন্য। পাকিস্তানের দুর্দশা অবশ্য থামার কোনও লক্ষণ নেই। প্রচুর সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল মিসবাদের। প্রথম দু’সেশনেই নষ্ট হল পাঁচ-পাঁচটা সুযোগ। ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, জুলফিকার বাবরদের বোলিংয়ে ঝাঁঝ থাকলেও তাই কাজে আসছিল না। শেষ পর্যন্ত অবশ্য ইয়াসিরের বলে ওয়ান ডে সিরিজে জোড়া সেঞ্চুরি করা তামিম ফেরেন। বাংলাদেশের আশা এখন সাকিব আল হাসান (১৯ ব্যাটিং), ক্যাপ্টেন মুশফিকুর, স‌ৌম্য সরকারদের উপর। সিনিয়রদের নিয়েপাকিস্তানপাল্টা কতটা জবাব দিতে পারে সেটাই দেখার।

বেগুনি জার্সিতে যুবরাজ

নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

ক্যানসার সচেতনতায় নয়া উদ্যোগ যুবরাজ সিংহের। তাঁর আইপিএল টিম দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গেই মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে মঙ্গলবার গাঁটছড়া বাঁধলেন তারকা ক্রিকেটার। ক্যানসার বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে বেছে নেওয়া হয়েছে ১ মের ম্যাচটিকেও। ওই দিন দিল্লি ডেয়ারডেভিলস ক্রিকেটাররা বেগুনি রঙের বিশেষ জার্সিতে ম্যাচে নামবেন। ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা ১০০ খুদেও কোটলায় সে দিন গ্যালারিতে ম্যাচ দেখবে।

পূজারার জন্য

নিজস্ব সংবাদদাতা • হেডিংলে

চেতেশ্বর পূজারাকে বিতর্কিত আউট দেওয়ায় স্টেডিয়ামের দর্শকরা ব্যাঙ্গ করলেন আম্পায়ারদের। ঘটনা কাউন্টি ক্রিকেটের। মঙ্গলবার হেডিংলেতে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ইয়র্কশায়ারের হয়ে ব্যাট করছিলেন পূজারা। ২৩ রানের মাথায় তাঁকে ক্যাচ আউট দেওয়া হয়। অথচ টিভি রিপ্লেতে দেখা যায় বল পূজারার ব্যাটের কানায় লেগে মাটিতে পড়ার পর ওয়ারউইকশায়ারের ফিল্ডার পিটার ম্যাকের হাতে পৌঁছায়। কিন্তু আম্পায়ার স্টিভ গ্যারাট স্কোয়ার লেগ আম্পায়ারের সঙ্গে পরামর্শের পর আউট দেন ভারতীয় টেস্ট ক্রিকেটারকে। যা দেখেই ইয়র্কশায়ারের দর্শকরা খেপে যান। পূজারা মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময়ই গ্যালারির দর্শকদের একাংশ আম্পায়ারদের ব্যাঙ্গ করতে শুরু করেন এই সিদ্ধান্তের জন্য। দর্শকদের নিশানায় ছিলেন ওয়াকউইকশায়ারের ফিল্ডার ম্যাকেও। ক্রীড়াসুলভ মানসিকতা না দেখানোর জন্য।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy