Advertisement
E-Paper

Racial Abuse: বর্ণবিদ্বেষে ইন্ধনের অভিযোগ উঠল ডিভিলিয়ার্স, স্মিথ, বাউচারের বিরুদ্ধে

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফিরল বর্ণবিদ্বেষ। এ বার সেই অভিযোগে নাম জড়িয়ে গেল গ্রেম স্মিথ, এবি ডিভিলিয়ার্স, মার্ক বাউচারের মতো ক্রিকেটারদের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৪:৪৪
গুরুতর অভিযোগ ডিভিলিয়ার্সদের বিপক্ষে।

গুরুতর অভিযোগ ডিভিলিয়ার্সদের বিপক্ষে। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফের বর্ণবিদ্বেষের অভিযোগ। এ বার সেই অভিযোগে নাম জড়িয়ে গেল গ্রেম স্মিথ, এবি ডিভিলিয়ার্স, মার্ক বাউচারের মতো সে দেশের অন্যতম সেরা ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার সোশ্যাল জাস্টিস এবং নেশন বিল্ডিং কমিশন এই ক্রিকেটারদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষে ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছে।

ওই কমিশন ২৩৫ পাতার একটি রিপোর্ট জমা দিয়েছে। সেখানে প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেট বোর্ডের বর্তমান ডিরেক্টর স্মিথ, বর্তমান কোচ বাউচার এবং প্রাক্তন ব্যাটার ডিভিলিয়ার্সের নাম উল্লেখ করা হয়েছে। কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আচরণ করেছেন এই তিন ক্রিকেটার। সমস্যার সমাধান করতে একজন স্থায়ী ওমবাডসম্যান নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আচরণ করেছেন এই তিন ক্রিকেটার।

কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আচরণ করেছেন এই তিন ক্রিকেটার।

সম্প্রতি বাউচার সাক্ষী দিয়েছিলেন যে, সতীর্থ পল অ্যাডামসকে তাঁরা একটি ছদ্মনাম দিয়েছিলেন, যা বর্ণবিদ্বেষী। সতীর্থরা প্রত্যেকেই অ্যাডামসকে সেই নাম ধরে ডেকে মস্করা করতেন।

ডিভিলিয়ার্স অবশ্য এই দাবি অস্বীকার করেছেন। তাঁর টুইট, ‘এই তদন্তের পাশে দাঁড়াব। ক্রিকেটে প্রত্যেকের সমান সুযোগের দাবির সমর্থন করি। আমার ক্রিকেট জীবনে বরাবর দলের ভালর কথা ভেবেই সত্যি কথা বলেছি। কারওর গায়ের রং তুলে কোনও কথা বলিনি। এটাই সত্যি।’

south africa AB de Villiers Graeme Smith Racial Attacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy