Advertisement
E-Paper

Ashes 2021-22: বৃষ্টির জেরে বার বার বন্ধ হল খেলা, সিডনিতে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ১২৬/৩

প্রথম তিন টেস্ট জিতে ইতিমধ্যেই অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কোনও প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১৪:২৮
ইতিমধ্যেই অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

ইতিমধ্যেই অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: টুইটার

প্রথম দিন বৃষ্টির জেরে ৪০ ওভারের বেশি নষ্ট হল খেলা। মাঝে মধ্যেই খেলা বন্ধ রাখতে হল। তার মধ্যেই প্রথমে ব্যাট করে ৪৬.৫ ওভারে ১২৬ রান করল অস্ট্রেলিয়া। বদলে ৩ উইকেট তুলে নিলেন ইংল্যান্ডের বোলাররা।

সিডনিতে চতুর্থ টেস্ট শুরু হতে দেরি হয়। সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ট্রাভিস হেড করোনা আক্রান্ত হওয়ায় তাঁর জায়গায় সুযোগ পান আর এক বাঁ হাতি উসমান খোয়াজা।

শুরুটা ভাল করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিস। ৫০ রানের জুটি বাঁধেন তাঁরা। দেখে মনে হচ্ছিল ফের বড় রান করবেন অজি ওপেনাররা। ঠিক তখনই ৩০ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন ওয়ার্নার। ৩৮ রান করে আউট হন হ্যারিস। তিনে নামা মার্নাশ লাবুশেনও ২৮ রান করে আউট হন।

প্রথম তিন টেস্ট জিতে ইতিমধ্যেই অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কোনও প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ড। কামিন্সদের কাছে সুযোগ রয়েছে ৫-০ ব্যবধানে সিরিজ জেতার। অন্য দিকে শেষ দুই টেস্টে সম্মান রক্ষার লড়াই জো রুটদের। এখন দেখার টেস্টের দ্বিতীয় দিন কেমন শুরু করে দু’দল।

Ashes 2021-22 england cricket australia cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy