ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়কের নাম ভুলে গেলেন রবি শাস্ত্রী। ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মুখোমুখি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়। টসের সময় দু’দলের অধিনায়কের পরিচয় দেওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়কের নাম বলতে পারেননি তিনি।
পরিচিত নাটকীয় ভঙ্গিতে টস সঞ্চালনা করতে শুরু করেন শাস্ত্রী। সূর্যকুমার যাদবের নাম ঠিকঠাক বললেও টসকে অতিনাটকীয় করতে গিয়ে আটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়কের নাম বলার সময়। ওয়েস্ট ইন্ডিজ় সম্পর্কে নানা উপমা ব্যবহার করার পর আটকে যান শাস্ত্রী। সেই মুহূর্তে মনে করতে পারলেন না। ‘ফ্রম দ্য মেরুন, ফ্রম দ্য কাউন্টার পাঞ্চস’ বলে থেমে যান শাস্ত্রী। কয়েক সেকেন্ড থেমে হোপের নাম না বলেই ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের পরিচয় দিলেন। শাস্ত্রীকে নাম ভুলে যেতে দেখে কাছেই দাঁড়ানো হোপ একটু হেসেও ফেলেন। পরে তাঁর সঙ্গে কথা বলার সময় অবশ্য নাম ধরেই ডেকেছেন শাস্ত্রী।
আরও পড়ুন:
রবিবার ইডেন গার্ডেন্সের ম্যাচ কার্যত ‘কোয়ার্টার ফাইনাল’। যারা জিতবে তারাই চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে চলে যাবে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের
-
এক জনের একটা পারফরম্যান্সই দলের মেজাজ বদলে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব কার, জানালেন গম্ভীর