গত মরসুমে ৭১৭ রান করেছিলেন একটি আইপিএলে। গড়েছিলেন একাধিক নজির। সেই সূর্যকুমার যাদবকেই এ বার আর চেনা যাচ্ছে না। ব্যাটে রানের খরা চলছে তো চলছেই। মুম্বই পরের ম্যাচ খেলবে চেন্নাইয়ের বিপক্ষে। সেই ম্যাচে হারলেই আইপিএলের প্লে-অফের আশা শেষ হয়ে যাবে মুম্বইয়ের। তার আগে সূর্যকুমারের ফর্ম নিয়ে মুখ খুললেন কোচ মাহেলা জয়বর্ধনে। কেন সূর্য রান পাচ্ছেন না, সেটা বুঝতে পারছেন না তিনিও। এ দিকে, এক মাসের জন্য ছিটকে গেলেন মিচেল স্যান্টনার।
আইপিএলের প্রথম ম্যাচে কলকাতাকে হারিয়ে ভালই শুরু করেছিল মুম্বই। যত সময় এগিয়েছে তত খারাপ খেলেছে তারা। পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে। সূর্যের রান না পাওয়া বড় প্রভাব ফেলেছে দলে। মিডল অর্ডারের প্রভাব কমেছে।
শুক্রবার জয়বর্ধনে বলেন, “এটা নিয়ে আমাদের কথা হয়েছে। ওকে ব্যাট করতে নামলে দুটো জিনিস লক্ষ করবেন। অনুশীলনে বাকিদের মতোই অনায়াসে ব্যাট করছে। ম্যাচেও সে রকম ব্যাট করার ক্ষমতা রাখে ও। আপনারা যদি ম্যাচের দিকেও তাকান, তা হলেও দেখবেন ওর শট খেলার মধ্যে কোনও অসাড়তা নেই। কয়েকটা ম্যাচে শুরুটাও ভাল করেছে। কিন্তু যে ভাবে আউট হচ্ছে তা দুর্ভাগ্যজনক। একটা ভাল শট খেলল। কিন্তু বাউন্ডারির লাইনের ধারে ক্যাচ আউট হয়ে গেল। এটাকে দুর্ভাগ্য ছাড়া আর কী বলব।”
এ দিকে, ২৩ এপ্রিল চেন্নাই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়া স্যান্টনার আগামী এক মাস আইপিএলে খেলতে পারবেন না। যদি মুম্বই প্লে-অফে না ওঠে, তা হলে আইপিএলটাই শেষ হয়ে গেল স্যান্টনারের কাছে।
আরও পড়ুন:
এ দিন নিউ জ়িল্যান্ড ক্রিকেট একটি বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার জন্য দেশে ফিরেছেন স্যান্টনার। শুক্রবার সকালে এক বিশেষজ্ঞকেও দেখিয়েছেন। তিনি আপাতত এক মাস বিশ্রাম নিয়ে রিহ্যাব করার কথা বলেছেন। দেশের হয়েও দু’টি টেস্ট খেলতে পারবেন না তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী