আইপিএলে নেট ভাগাভাগি করে অনুশীলনের দিন শেষ। প্রতিটি ম্যাচের দু’টি দলের জন্য আলাদা পিচের ব্যবস্থা করতে হবে। আলাদা সময়ে অনুশীলন করলেও এক পিচে অনুশীলন করবে না দলগুলি। সংশ্লিষ্ট রাজ্য সংস্থাগুলিকে এমনই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেওয়া হয়েছে আরও কিছু নির্দেশ।
একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে বেশ কিছু নতুন নিয়মের কথা বলা হয়েছে। তাতে বলা হয়েছে, অনুশীলন চলাকালীন কোনও দল প্রতিপক্ষ দলের জন্য নির্দিষ্ট নেট বা পিচ ব্যবহার করতে পারবে না। প্রত্যেক দলের জন্য আলাদা এবং নতুন নেটের ব্যবস্থা রাখতে হবে। থ্রো ডাউন অনুশীলনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। কোনও দল নির্দিষ্ট সময়ের আগে অনুশীলন শেষ করলেও অন্য দল তাদের ব্যবহৃত নেট ব্যবহার করতে পারবে না।
ম্যাচের পিচ নিয়েও নিয়ম কড়া করেছে বিসিসিআই। বলা হয়েছে, যে পিচে ম্যাচ হবে, তাতে কোনও ভাবেই অনুশীলন করা যাবে না। ম্যাচের চার দিন আগে থেকে স্টেডিয়ামের মূল পিচে অনুশীলন ম্যাচও খেলা যাবে না। ম্যাচের পিচ ভাল ভাবে তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত। প্রয়োজনে অনুশীলনের বিকল্প মাঠের ব্যবস্থা করতে হবে রাজ্য সংস্থাগুলিকে। এ জন্য আইপিএলের দলগুলির কাছ থেকে বাড়তি টাকা নেওয়া যাবে না।
ম্যাচের আগের দিন আবহাওয়া এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে দু’দল একই সময় অনুশীলন করতে চাইলে হস্তক্ষেপ করবে বিসিসিআই। দু’দলের ম্যানেজারের সঙ্গে কথা বলা হবে। বোঝার চেষ্টা হবে কোন দলের প্রয়োজন বেশি। সেই অনুযায়ী দু’দলকে ২ ঘণ্টা করে সময় দেওয়া হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত একটি দল অনুশীলন করবে। অন্য দল অনুশীলন করবে রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রয়োজনে দু’দলকে একসঙ্গে অনুশীলনের অনুমতি দিতে পারে বোর্ড। সে ক্ষেত্রে মাঠের অংশ ভাগ করে দেওয়া হবে।
আরও পড়ুন:
রাজ্য সংস্থাগুলিকে জানানো হয়েছে, যে স্টেডিয়ামগুলিতে আইপিএলের ম্যাচ হবে, সেগুলির মূল পিচ ১৬ মার্চ থেকে ব্যবহার করা যাবে না। প্রতিযোগিতার সময় পিচের মান যথাযথ রাখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সংস্থাগুলির পাশাপাশি আইপিএলের ১০টি দলকেও অনুশীলন সংক্রান্ত নতুন নিয়ম জানিয়ে দিয়েছে বিসিসিআই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১০:৪৮
হোল্ডারের বিতর্কিত ক্যাচে ক্ষুব্ধ বেঙ্গালুরু শিবির, ম্যাচের পর সরব কোহলিদের দলের বোলার, থাকছে একাধিক প্রশ্ন -
২১:১৬
রান পেলেন না কোহলি, পাটীদারেরা, অহমদাবাদে ব্যর্থ বেঙ্গালুরুর ব্যাটিং, জিততে গুজরাতের সামনে লক্ষ্য ১৫৬ রান -
১৬:০৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেও কমলা টুপির দৌড়ে, ক্লাসেনকে দক্ষিণ আফ্রিকা দলে ফেরানোর পরামর্শ পিটারসেনের -
ঘরের মাঠে টানা চার হার! সমর্থকদের নিশানা হার্দিকের, প্রতিপক্ষের নামে জয়ধ্বনিতে বিরক্ত মুম্বই অধিনায়ক
-
দুর্বল শরীরেই ওয়ানখেডেতে মুম্বইয়ের ম্যাচে হাজির কাম্বলি, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন’, আর্জি ভক্তদের