আইপিএলের টিকিটের কালোবাজারি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের কমপ্লিমেন্টরি টিকিট ৮০ হাজার টাকায় বিক্রির অভিযোগে জড়িত দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) কয়েক জন কর্তাও। চার জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে বিরাট কোহলির ম্যাচকে কেন্দ্র করে টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। সেই সুযোগ কাজে লাগায় একটি চক্র। এই চক্রের সঙ্গে ডিডিসিএ-র কয়েক জন কর্তাও জড়িত বলে জানা গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ম্যাচের এক হাজারের বেশি কমপ্লিমেন্টরি টিকিট কালো বাজারে বিক্রি করা হয়েছে। প্রতিটি টিকিট বিক্রি করা হয়েছে ৮০ হাজার টাকারও বেশি দামে।
দিল্লি-বেঙ্গালুরু ম্যাচের আগে অরুণ জেটলি স্টেডিয়ামের কাছ থেকে টিকিট কালোবাজারির অভিযোগে তিন জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতদের নাম মুকিম (৩৫), গুফরান (৩৬) এবং মহম্মদ ফয়জল (৩৮)। ধৃতেরা কমপ্লিমেন্টরি টিকিট মোটা টাকার বিনিময়ে বিক্রি করছিল বলে অভিযোগ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পঙ্কজ যাদব নামে এক পেট্রল পাম্প কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে জানা যায় ডিডিসিএর এক কর্তার নাম। আবার ওই কর্তাকে জেরা করে কালোবাজারিতে জড়িত আরও কয়েক জন ক্রিকেট কর্তার সন্ধান পান দিল্লি পুলিশের তদন্তকারীরা। তাঁরাও ডিডিসিএ-র সঙ্গে জড়িত।
গত বৃহস্পতিবার ডিডিসিএ-র চার জন কর্তাকে ডেকে পাঠায় পুলিশ। তাঁদের মধ্যে দু’জন সংস্থার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলে জানা গিয়েছে। চার জনকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা জেরা করা হয়। তবে অভিযুক্ত ক্রিকেট কর্তাদের নাম প্রকাশ করেনি দিল্লি পুলিশ। এক পুলিশ কর্তা বলেছেন, ‘‘ডিডিসিএ কর্তাদের নেতৃত্বে একটি চক্র কাজ করে। চক্রটি অত্যন্ত পরিকল্পনা মাফিক কাজ করে। ম্যাচ এবং খেলোয়াড়দের গুরুত্ব বিচার করে কালো বাজারে টিকিটের দাম ঠিক করা হয়। খেলার সময় যত এগিয়ে আসে, তত বাড়তে থাকে দাম।’’ তিনি আরও বলেছেন, ‘‘দিল্লি-বেঙ্গালুরু ম্যাচের কিছু কমপ্লিমেন্টরি টিকিটের দাম ৮০ হাজার টাকাও ছাড়িয়ে গিয়েছিল। ম্যাচের গুরুত্ব বিচার করে টিকিটের দাম রাখা হত আট হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত।’’
তদন্তের স্বার্থে অভিযুক্ত ডিডিসিএ কর্তাদের নাম প্রকাশ করেননি তদন্তকারীরা। জানানো হয়েছে, দিল্লিতে আয়োজিত আইপিএলের প্রতিটি ম্যাচের প্রায় এক হাজার কমপ্লিমেন্টরি টিকিট কালো বাজারে চলে আসত। যে টিকিটগুলি বিনামূল্যে ক্রিকেটপ্রেমীদের দেওয়ার কথা, সেগুলিই বিক্রি করা হত চড়া দামে।
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজ়িগুলি তাদের আয়োজিত প্রতিটি ম্যাচের ১০ থেকে ১৫ শতাংশ টিকিট কমপ্লিমেন্টরি হিসাবে স্থানীয় আয়োজক সংস্থাকে দেয়। প্রতিটি টিকিটই হয় বিনামূল্যের। দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষও প্রতিটি ম্যাচের কিছু টিকিট ডিডিসিএকে দেন। সেই টিকিটই কয়েক জন কর্তার যোগসাজশে চলে আসে কালো বাজারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:৩০
ফিন-গ্রিনের ঝড়, রঘুবংশী দোসর! ২২ ছক্কায় শুভমনদের উড়িয়ে প্লে-অফের দৌড়ে কেকেআর, জঘন্য বোলিং-ফিল্ডিং গুজরাতের -
১৭:২৯
আইপিএল ফাইনালে আমন্ত্রিত পাক বোর্ড প্রধান! মোদীর শহরে আইসিসির বৈঠকেও যোগ দেওয়ার কথা, আসবেন নকভি? -
১ কোটি টাকা বাড়তি পেলেন ঈশান, জানা গেল আইপিএলের মাঝে কে টাকা দিলেন হায়দরাবাদের ক্রিকেটারকে
-
মার্শের দাপটে ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে প্রতিশোধ লখনউয়ের, প্লে-অফের দৌড়ে চাপ বাড়ল রুতুরাজের দলের
-
বেঙ্গালুরুকে আইপিএল দিতে না পারলেও আক্ষেপ থাকত না! কোহলি খেলে চলেছেন নির্দিষ্ট লক্ষ্যে, ৩৭-এও প্রতিদিন মাঠে নামতে তৈরি বিরাট