টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নজির। আইপিএলের কলকাতা নাইট রাইডার্স-গুজরাত টাইটান্স ম্যাচে দু’দলের ছয় ব্যাটার মিলে গড়লেন নজির। শনিবার বিশ্বরেকর্ডের সাক্ষী থাকল কলকাতার ইডেন গার্ডেন্স।
শনিবার পর্যন্ত মোট টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে ১৬ হাজার ৭৭৬টি। এতগুলি ম্যাচের মধ্যে মাত্র একটিতে ছ’জন ব্যাটার অর্ধশতরান করলেন। শনিবারের ম্যাচে কেকেআরের পক্ষে অর্ধশতরান করেন ফিন অ্যালেন (৯৩), অঙ্গকৃশ রঘুবংশী (অপরাজিত ৮২) এবং ক্যামেরন গ্রিন (অপরাজিত ৫২)। অন্য দিকে, গুজরাতের পক্ষে অর্ধশতরান করেছেন সাই সুদর্শন (অপরাজিত ৫৩), শুভমন গিল (৮৫) এবং জস বাটলার (৫৭)।
এই ম্যাচে একটি ব্যক্তিগত নজির গড়েছেন সুদর্শন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ৮০টির কম টি-টোয়েন্টি ইনিংস খেলে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। শনিবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৭৮তম ইনিংসে ৩০০০ রান পূর্ণ করলেন। ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শন মার্শের রেকর্ড। তিনি ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ৮৫তম টি-টোয়েন্টি ইনিংসে।
১৬ হাজার ৭৭৬টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ফলাফল হয়েছে ১৬ হাজার ১২৪টি ম্যাচে। টাই হয়েছে ২৩১টি ম্যাচ। ফলাফল হয়নি ৪২১টি ম্যাচের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী