বড় টাকার চুক্তির লোভ দেখিয়েও প্যাট কামিন্সকে চাপে রাখতে পারল না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কামিন্সের সঙ্গে ১১১ কোটি টাকার চুক্তি করতে চাইছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাদের দাবি, দেশের ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে হবে। তার পরেও আইপিএলের মাঝে পাকিস্তানে যাবেন না কামিন্সেরা।
‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, তিন বছরের জন্য কামিন্সকে ১১১ কোটি টাকার প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অর্থাৎ, প্রতি বছর ৩৭ কোটি টাকা পাবেন কামিন্স। আইপিএলে সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে প্রতি বছর ১৮ কোটি টাকা পান তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক কামিন্স। তিনি যাতে দেশের হয়ে খেলাকে বেশি গুরুত্ব দেন, তার জন্যই কামিন্সের চুক্তি বাড়ানো হচ্ছে।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তা জেমস অ্যালসপ জানিয়েছেন, বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগের হাতছানির মাঝে দেশের ক্রিকেটকে যাতে বেশি গুরুত্ব দেন কামিন্সেরা, সেই কারণেই এই প্রস্তাব। একই রকমের প্রস্তাব দেওয়া হয়েছে ট্র্যাভিস হেডকেও। আইপিএলে কামিন্সেরই দল সানরাইজ়ার্স হায়দরাবাদে খেলেন হেড।
এই চুক্তির পরেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের যে জোর করে দেশের হয়ে খেলানো যাবে না, তা বুঝতে পেরেছে অসি বোর্ড। ৩০ মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় রয়েছে অস্ট্রেলিয়ার। যে ক্রিকেটারেরা আইপিএলে রয়েছেন, তাঁরা সেই সিরিজ়ে খেলবেন না বলে জানা গিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এ ব্যাপারে অনুমতিও দিয়ে দিয়েছে।
আরও পড়ুন:
৩০ মে, ২ জুন ও ৪ জুন হবে তিনটি ম্যাচ। সিরিজ় খেলতে ২৩ মে পাকিস্তানে যাওয়ার কথা অস্ট্রেলিয়া দলের। কিন্তু তখন আইপিএল শেষ হবে না। ৩১ মে আইপিএলের ফাইনাল। কামিন্স ও হেড বাদে অস্ট্রেলিয়ার টিম ডেভিড, জশ হ্যাজ়লউড, জ়েভিয়ার বার্টলেট, কুপার কোনোলি, মার্কাস স্টোইনিস, জশ ইংলিস, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক ও ম্যাথু শর্ট আইপিএলে খেলছেন।
এই ক্রিকেটারদের মধ্যে প্রত্যেকে অবশ্য আইপিএলের শেষ পর্যন্ত খেলবেন না। তবে বেশ কয়েক জনের প্লে-অফে খেলার সম্ভাবনা রয়েছে। তাঁদের কথা ভেবে দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। সেই কারণে এখনও পাকিস্তান সিরিজ়ের দল ঘোষণা করা হয়নি। এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার, দেশের খেলাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য লোভনীয় প্রস্তাবের পরেও আইপিএল থেকে সরানো যাচ্ছে না অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী