আইপিএলে নতুন বিতর্ক। আম্পায়ারের সঙ্গে প্রকাশ্যে ঝামেলায় জড়ালেন দিল্লি ক্যাপিটালসের কোচ হেমাঙ্গ বাদানি এবং দুই ক্রিকেটার। ট্রিস্টান স্টাবসকে গ্লাভস পরিবর্তনের অনুমতি না দেওয়ায় আম্পায়ারের বিরুদ্ধে রেগে যান তাঁরা। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোর জন্য শাস্তিও পেতে হয়েছে দিল্লির ব্যাটার নীতীশ রানাকে।
ঘটনাটি দিল্লির ইনিংসের ১৯তম ওভারের। ভাল ব্যাট করছিলেন স্টাবস। জয়ের আশায় ছিল দিল্লি শিবির। ওই ওভারে আম্পায়ারের কাছে গ্লাভস বদল করার আর্জি জানান দক্ষিণ আফ্রিকার ব্যাটার। কিন্তু তাঁকে অনুমতি দেননি আম্পায়ারেরা। পরের বলেই স্টাবস আউট হয়ে যান। সাজঘরে ফেরার সময় স্টাবস হতাশায়, রাগে ব্যাট এবং গ্লাভস ছুড়ে ফেলেন। এই ঘটনায় মেজাজ সংযত রাখতে পারেনি দিল্লি শিবির। ক্ষোভে ফেটে পড়েন বাদানি, নীতীশেরা। ডাগ আউটের ধারে বাদানি, নীতীশ এবং করুণ নায়ার উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন আম্পায়ারের সঙ্গে। বেশ কিছুক্ষণ বিবাদ চলে দু’পক্ষের মধ্যে। এই ঘটনা দেখা গিয়েছে টেলিভিশনেও।
চেন্নাই-দিল্লি ম্যাচের দুই আম্পায়ার সাইদর্শন কুমার এবং বিনোদ সেশানের বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি কর্তৃপক্ষ। আম্পায়ারদের যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণযোগ্য মনে হয়নি বাদানিদের। তর্কাতর্কির সময় সবচেয়ে আগ্রাসী মেজাজে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ককে। অভিযোগ, নীতীশ সে সময় আম্পায়ারদের অশ্লীল গালিগালাজও করেন। তাঁর বিরুদ্ধে আইপিএলের আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন আম্পায়ারেরা। সেই রিপোর্টের ভিত্তিত ম্যাচ রেফারি শক্তি সিংহ নীতীশকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছেন। এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে দিল্লির ব্যাটারকে। ম্যাচের পর শুনানিতে নিজের অপরাধ মেনে নিয়েছেন নীতীশও।
আরও পড়ুন:
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘আইপিএলে খেলোয়াড়দের আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটার নীতীশ রানাকে শাস্তি দেওয়া হয়েছে। তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। নীতীশ আচরণবিধির ২.৩ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। ম্যাচ চলাকালীন অশ্লীল শব্দ ব্যবহার করেছেন তিনি।’’
শুধু নীতীশ নন, শনিবারের এই ম্যাচে শাস্তি পেতে হয়েছে চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কেও। মন্থর বোলিংয়ের জন্য তাঁকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৬:৫০
বৈভবের জন্য সমস্যায় পড়েছেন যশস্বী! রাজস্থানের ওপেনারকে দল ছাড়ার পরামর্শ, আগামী বছর কি দেখা যাবে কেকেআরে -
১২:০৪
বৈভবকে আউট করতে গেলে কোথায়, কোন বল করতে হবে, জানেন আর্চার! ফাঁস করে দিলেন সতীর্থের দুর্বলতা -
২৩:২৬
বৈভব ঝড়ে উড়ে গেল কামিন্সের হায়দরাবাদ! ৪৭ রানে জিতে ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার গুজরাতের মুখোমুখি রাজস্থান -
বৈভবের জন্য তিন পরিকল্পনা ছিল হায়দরাবাদের, সব ভেস্তে দিয়ে সূর্যবংশী শুধু বলল, ‘শতরানের কথা ভেবে খেলিনি’
-
ধোনির জন্য দরজা খোলা, জোড়া প্রস্তাব চেন্নাইয়ের, সিদ্ধান্ত মাহির হাতেই, জানিয়ে দিলেন সিএসকে কর্তা