Advertisement
E-Paper

আইপিএলে লখনউ-দিল্লি ম্যাচে মারামারি সমর্থকদের, ঝামেলা থামাতে এল পুলিশ

একানা স্টেডিয়ামে দিল্লির কাছে হেরেছে লখনউ। সেই ম্যাচে দুই দলের সমর্থকদের মারপিটে উত্তপ্ত হল গ্যালারি। পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে, ঝামেলা থামাতে হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৩:০৩
cricket

লখনউ-দিল্লি ম্যাচের একটি মুহূর্ত। ছবি: পিটিআই।

ঘরের মাঠ একানা স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম্যাচে দিল্লির কাছে হেরেছে লখনউ। সেই ম্যাচে দুই দলের সমর্থকদের মারপিটে উত্তপ্ত হয় গ্যালারি। পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে, ঝামেলা থামাতে হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকে। ম্যাচের মাঝেই এই ঘটনা ঘটে।

সমাজমাধ্যমের একটি পোস্টে দুই দলের সমর্থকদের ঝামেলার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দুই সমর্থককে হাতাহাতি করতে দেখা গিয়েছে। মারের চোটে এক সমর্থক মাটিতেও পড়ে যান। তাঁকে এসে উদ্ধার করেন পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা। পাশাপাশি ক্ষুব্ধ সমর্থকদেরও শান্ত করা হয়।

দিল্লির বিরুদ্ধে লখনউ খেলায়নি পেসার মায়াঙ্ক যাদবকে। দলের ক্রিকেটার মুকুল চৌধরি পরে এসে জানান, মায়াঙ্ক ফিট। তাঁকে না খেলানো দল পরিচালন সমিতির সিদ্ধান্ত। তিনি বলেন, “মায়াঙ্ক ফিট। বাকিটা নির্ভর করছে দল পরিচালন সমিতি এবং অধিনায়কের উপরে। ওরা কী পরিকল্পনা করছে সেটা আমি জানি না।”

এ দিকে, লখনউয়ের হয়ে ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। তবে ভবিষ্যতেও তিনি উপরের দিকে ব্যাট করবেন বলেই জানিয়েছেন। নিজের রান আউট প্রসঙ্গে পন্থ বলেন, “ওটা ভুলে যাওয়াই সবচেয়ে ভাল। এ ধরনের জিনিস আপনি সব সময়ে নিয়ন্ত্রণ করতে পারেন না। বেশি ভাবলে আপনিই পিছিয়ে পড়বেন। ৫০-৫০ সম্ভাবনা ছিল। যা-ই হোক আপনারা আমাকে উপরের দিকেই ব্যাট করতে দেখবেন।”

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
সর্বশেষ
৫ ঘণ্টা আগে
Lucknow Super Giants Delhi Capitals Rishabh Pant Mayank Yadav
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy