Advertisement
E-Paper

বিশ্বকাপের সুপার এইটে কবে কাদের বিরুদ্ধে খেলা পাকিস্তানের, সলমনদের পুরো সূচি

নামিবিয়াকে হারিয়ে অষ্টম দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছেন সলমন আলি আঘারা। বুধবার নামিবিয়া-পাকিস্তান ম্যাচ শেষ হতেই চূড়ান্ত হয়ে গিয়েছে সুপার এইট পর্বের সূচি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮
picture of cricket

সলমন আলি আঘা। ছবি: পিটিআই।

সাতটি দল আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠে গিয়েছিল। বুধবার অষ্টম দল হিসাবে জায়গা করে নিল পাকিস্তানও। সলমন আলি আঘার দল সুপার এইটে ওঠার সঙ্গে সঙ্গে চূড়ান্ত হয়ে গিয়েছে বিশ্বকাপের পরের পর্বের সূচি।

পাকিস্তান থাকছে সুপার এইট গ্রুপ টু-তে। প্রথম পর্বের গ্রুপ ‘এ’ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসাবে সুপার এইটে উঠেছে তারা। সুপার এইট পর্বে বাকি দলগুলির মতোই তিনটি ম্যাচ খেলতে হবে সলমনের দলকে। পাকিস্তান সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কার মাটিতে।

সুপার এইট গ্রুপ টু-তে পাকিস্তানের তিন প্রতিপক্ষ হল শ্রীলঙ্কা, নিউ জ়িল্যান্ড এবং ইংল্যান্ড। তুলনায় কঠিন গ্রুপেই পড়লেন সলমনেরা। আগামী ২১ ফেব্রুয়ারি আবার মাঠে নামবে পাকিস্তান। সে দিন কলম্বোয় সুপার এইটের ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নিউ জ়িল্যান্ডের। এই পর্বে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে পাল্লেকেলে। সুপার এইট পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২৮ ফেব্রুয়ারি পাল্লেকেলে দাসুন শনাকাদের মুখোমুখি হবেন সলমনেরা।

বুধবার গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ১০২ রানে জিতেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে সলমনেরা করেন ৩ উইকেটে ১৯৯ রান। জবাবে ৯৭ রানে শেষ হয়ে যায় নামিবিয়ার ইনিংস। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে উঠেছে পাকিস্তান।

ICC T20 World Cup 2026 Pakistan Salman Agha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy