বেশ কিছু দিন ধরে চেনা ফর্মে নেই বাবর আজ়ম। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাতে তাঁর কৌশলেই আস্থা রাখতে পারে পাকিস্তান। সতীর্থদের ভারত-পাক ম্যাচের চাপ কাটানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
বিশ্বকাপের মাঝেই একটি ক্রিকেট ওয়েবসাইটে ভারত-পাক ম্যাচ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন বাবর। তিনি বলেছেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচে সব সময়ই প্রচুর উত্তেজনা থাকে। এটা নিয়ে বহু আলোচনা হয়েছে। এই ম্যাচের দিকে গোটা পৃথিবী তাকিয়ে থাকে। ক্রিকেটপ্রেমীরা, দু’দেশের মানুষ তাকিয়ে থাকেন। মনে হয় সারা বিশ্বের মানুষই এই ম্যাচ দেখবে। এই ম্যাচ একটা অন্য মাত্রায় পৌঁছে যায় সব সময়। মানুষের প্রত্যাশাও অন্য মাত্রায় থাকে।’’
ভারত-পাক ম্যাচ খেলার অভিজ্ঞতা কেমন আপনার? বাবর বলেছেন, ‘‘আমরা বেশ কয়েকটা এই ম্যাচ খেলেছি। একটা বিষয় শিখেছি, মাথা যত ঠান্ডা রাখা যায়, তত স্বচ্ছন্দে থাকা যায়। গ্যালারির আওয়াজ বা বাইরের কথাবার্তা যত কম শুনবেন তত ভাল। সম্পূর্ণ ভাবে ক্রিকেট এবং খেলার মধ্যে থাকতে পারলে ভাল হয়।’’ বাবর আরও বলেছেন, ‘‘আমরা সব সময় এই অভিজ্ঞতাগুলো দলের জুনিয়রদের সঙ্গে ভাগ করে নিই। ওদের বোঝাই, এই ম্যাচে উত্তেজনা থাকবেই। তার মধ্যেই চাপহীন থাকার চেষ্টা করতে হয়। যত চাপমুক্ত থাকতে পারবে, তত ভাল পারফরম্যান্সের সম্ভাবনা তৈরি হবে। সেটা ক্রিকেটারদের জন্য ভাল, দলের জন্যও।’’
আরও পড়ুন:
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে বাবর অবশ্য তেমন সফল নন। এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১০৫ রান। গড় ২৬.২৫। স্ট্রাইক রেট ১২৮.০৫। সর্বোচ্চ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে করা অপরাজিত ৬৮। ২০২২ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সাফল্য পাননি ব্যাটার বাবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের