কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগের তীব্র সমালোচনা করলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। অধিনায়ক রিয়ান এবং ব্যাটার রাহানেকে দেখে বিরক্ত ভারতীয় দলের প্রাক্তন সদস্য। তাঁর মতে, আইপিএলের এই দুই অধিনায়কের কোনও প্রভাব নেই মাঠে।
রাজস্থান আইপিএলের পয়েন্ট তালিকায় প্রথম চারে থাকলেও শ্রীকান্ত তাঁর পারফরম্যান্সে বিরক্ত। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, ‘‘রিয়ান কেমন যেন ভাবলেশহীন গোছের। আদব-কায়দা, পোশাক-জুতো এ সব নিয়ে খুব সচেতন। অথচ না পারছে ব্যাট করতে, না বল। ওকে একমাত্র প্রতিযোগিতায় ফেলতে পারে রাহানে। কেকেআর অধিনায়ক এ বারের আইপিএলের সবচেয়ে জঘন্য ব্যাটার। রিয়ান একটা মরসুম ভাল খেলেছে। আর কিছুই করতে পারেনি।’’ এ বারের আইপিএলে সাতটি ম্যাচে রাহানে ১৫২ রান করেছেন। কেকেআর অধিনায়কের স্ট্রাইক রেট ১৪৪.৭৬। রিয়ানের অবস্থা আরও খারাপ। এ পর্যন্ত রাজস্থান অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬১ রান। স্ট্রাইক রেট ১২২।
মুম্বই ইন্ডিয়ান্স ভাল খেলতে না পারলেও আশাবাদী শ্রীকান্ত। হার্দিক পাণ্ড্যের দল নিয়ে তিনি বলেছেন, ‘‘বড় ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে মুম্বইয়ের। গুজরাত টাইটান্সকে হারানোর পর মুম্বই খেলা ঘুরিয়ে দিতে পারে। প্লেঅফে পৌঁছে গেলেও অবাক হব না। ওদের এখনই হিসাবের বাইরে রাখা ঠিক হবে না। তবে কলকাতা নাইট রাইডার্স আর লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে আশা না করাই ভাল। এই দু’দল নবম এবং দশম জায়গার জন্য লড়াই করবে।’’
আইপিএল জেতার দাবিদার হিসাবে সানরাইজার্স হায়দরাবাদকেও রেখেছেন শ্রীকান্ত। দিল্লি ক্যাপিটালসকে নিয়েও খুব একটা আশাবাদী নন তিনি। করুণ নায়ারকে বাদ দিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, টেস্ট ব্যাটারকে তিন নম্বরে খেলিয়ে ভাল কিছু আশা করা যায় না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী